ঢাকা ৪ শ্রাবণ ১৪৩৩, রোববার, ১৯ জুলাই ২০২৬
ঢাকা ৪ শ্রাবণ ১৪৩৩, রোববার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইতালিতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর: আদালতের নতুন রায়ে আশা কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে আটক বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে বন্দি ইংল্যান্ডে এশীয় শিশুদের দাঁতে ক্ষয়ের হার জাতীয় গড়ের চেয়ে ৭০ শতাংশ বেশি লিভারপুল ছেড়ে বেসিকতাসে যোগ দিচ্ছেন সালাহ, বছরে আয় ১২ মিলিয়ন ইউরো! লন্ডনের মেয়র সাদিক খান পাচ্ছেন হাউস অব লর্ডসের সদস্যপদ, স্টারমারের শেষ সময়ের সিদ্ধান্তে প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা পানি-সংক্রান্ত সমস্যায় বন্ধ ইয়র্ক হল লেজার সেন্টার ও বি ওয়েল দ্য স্পা স্পেন নিয়ে মেসির বার্তা, ‘ওদের আমার চেনা আছে’ ভাঙ্গা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা ১৯ বছর আগে কোলে নেওয়া সেই শিশু এবার ফাইনালে মেসির মুখোমুখি প্রবাসী বাংলাদেশিরা হজে যেতে যেভাবে নিবন্ধন করবেন মেসির কড়া জবাব : ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’ যুক্তরাজ্যে এক বছরে প্রায় ২ হাজার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল, সবচেয়ে বেশি ঝুঁকিতে কেয়ার সেক্টর যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে

সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৯ পিএম

সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন সেদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ লেঃ জেনারেল মুতলাক বিন সালিম আল উজাইমিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, দূতাবাসের মিশন উপ- প্রধান ড. মোঃ নজরুল ইসলাম ও ডিফেন্স এট্যাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন। উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এবং পররাষ্ট্রনীতি অনুসরণ করে এই সহযোগিতা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে মর্মে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুদেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার ক্ষেত্র উন্নয়ন এবং শক্তিশালীকরনের লক্ষে এই স্মারক স্বাক্ষরিত । সৌদি আরব ও বাংলাদেশ এই সমঝোতা স্মারকের আওতায় সামরিক প্রশিক্ষণ, অনুশীলন ও শিক্ষা, সামরিক তথ্য ও গোয়েন্দা, প্রতিরক্ষা শিল্প, সরবরাহ ও রক্ষনাবেক্ষন, পরিদর্শন ও দক্ষতা বিনিময়, সামরিক চিকিৎসা ও গবেষণা, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি, সামরিক সদস্যবৃন্দের বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা ও জলদস্যু রোধ ক্ষেত্রে সহযোগিতা করবে। সৌদি আরব ও বাংলাদেশ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য বাস্তবায়ন কর্মসূচী গ্রহন করতে পারবে এবং এই সমঝোতা স্মারক বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যকর ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে গত ৩ ফেব্রুয়ারি জানিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনা প্রধান সৌদি আরবের যৌথ বাহিনীর প্রধান ফায়াদ আল রুয়ায়লি এবং সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশ এর সাথে রিয়াদে বৈঠক শেষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শন কালে এ তথ্য জানিয়েছিলেন । তখন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিধ্বস্থ এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনা বাহিনীর অংশগ্রহণের লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক প্রস্তুত করা হয়েছে। স্মারক স্বাক্ষরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নে প্রায় ১৮০০ সেনা সদস্য মাইন অপসারণ কাজে নিয়োজিত হবে। যা সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।