ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল "কাম অন ইংল্যান্ড!" লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন কেন বিশ্বজুড়ে আলোচনায় কাতারের প্রথম ‘স্মার্ট মসজিদ’? কী আছে এই অনন্য স্থাপনায়? যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

 সুলতান মনসুরের প্রতি রেলমন্ত্রীর আচরণে ভুক্তভোগীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  

প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৪:০০ পিএম

 সুলতান মনসুরের প্রতি রেলমন্ত্রীর আচরণে ভুক্তভোগীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  
আহতরা বাড়ি ফেরার ও নিহতদের দাফনের তিন দিন পর দূর্ঘটনাস্থল দেখতে আসেন দুই মন্ত্রী। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে গত ২৩ জুন রবিবার রাতে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হওয়ার পর এবং আহতরা চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফেরার পর তাদের দেখতে আসেন রেলমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রী। দুর্ঘটনা পরবর্তী সময়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মৌলভীবাজার -২ তথা কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর রেল দূর্ঘটনা ও সিলেটের সাথে ঢাকার সড়ক যোগাযোগের বিষয়টি সংসদে উপস্থাপন করেন। এর পরই সরকারের স্পট পরিদর্শনের টনক নড়ে। সূত্রমতে, মৌলভীবাজার-২ তথা কুলাউড়া আসনের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে অবগত না করে, তাকে সাথে নিয়ে না আসায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, যার ভূমিকার কারণে রেলমন্ত্রীর এই সিলেট সফর তাকে না নিয়ে এসে বন ও পরিবেশ মন্ত্রীকে সঙ্গে নিয়ে কেবলমাত্র ট্রেনের বগি পরিদর্শনে আসা হাস্যকর ছাড়া কিছু নয়। বরং সড়ক ও সেতুমন্ত্রী আসলে মানুষ আশ্বস্ত হত। স্থানীয় ভুক্তভোগীরা বলেছেন ,পয়েন্ট অব অর্ডারে সুলতান মনসুরের দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রীর দেয়া বক্তব্যের সিলেট টু ঢাকা ব্রডগেজ টু লাইন বাস্তবায়ন হলেই মানুষ বেশি খুশি হত। পাশাপাশি আহত এবং নিহতদের আর্থিক অনুদানের ঘোষনা প্রশংসনীয় হত। এদিকে সিলেটে পৌঁছেই বুধবার সকাল সোয়া ১০টায় ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে যান দুই মন্ত্রী। এ সময় সেখানে রেলমন্ত্রী নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন। এছাড়া আহতদেরকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন। হাসপাতালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, রেলের দুর্ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্ত রিপোর্ট পাব বলে আশা করছি। তদন্তে কারোর দায়িত্ব পালনে অবহেলা বা ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী সবসময়ই ঝুঁকিপূর্ণ। সেটা লঞ্চ, বাস আর রেলেই হোক না কেন। কুলাউড়ায়ও অতিরিক্ত যাত্রীর জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, গত রোববার (২৩ জুন) রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ছয়জনের লাশ উদ্ধারের কথা জানানো হলেও সোমবার সকালে পুলিশ চারজনের লাশ উদ্ধারের কথা জানায়।

আরও পড়ুন: https://52banglatv.com/2019/06/9950/