এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে আসন্ন ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে রওনা হয়ে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান।
ঢাকায় অবতরণের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, “আসসালামু আলাইকুম। ইনশা-আল্লাহ আমরা সফল হব। ৯ তারিখ আমরা হংকংয়ের বিপক্ষে মাঠে নামব। ইনশা-আল্লাহ সবাই আমাদের সাপোর্ট করবেন।”
হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত টিম হোটেলে যান তিনি। কয়েক ঘণ্টা বিশ্রামের পর বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশের হয়ে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এর মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এবং প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। গত ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে গোলও করেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
-
কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে আটক বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে বন্দি
-
ইংল্যান্ডে এশীয় শিশুদের দাঁতে ক্ষয়ের হার জাতীয় গড়ের চেয়ে ৭০ শতাংশ বেশি
-
লিভারপুল ছেড়ে বেসিকতাসে যোগ দিচ্ছেন সালাহ, বছরে আয় ১২ মিলিয়ন ইউরো!
-
লন্ডনের মেয়র সাদিক খান পাচ্ছেন হাউস অব লর্ডসের সদস্যপদ, স্টারমারের শেষ সময়ের সিদ্ধান্তে
-
প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ
আরও পড়ুন: