ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ কত, কী সুবিধা জানাল সরকার সৌদিতে রেসিডেন্সি পারমিটে বড় পরিবর্তন: ৩ মাসেই নবায়নের সুযোগ হারার পর মুখ খুললেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভা: চ্যান্সেলর হিলি, পররাষ্ট্রে মিলিব্যান্ড, স্বরাষ্ট্রে মাহমুদ মুক্তিযুদ্ধের চেতনাই বার বার বিজয়ী হবে: পুরস্কার গ্রহণ করে ড. জাফর ইকবাল বড় পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে শুরু যুক্তরাজ্যে বার্নহাম যুগ, কী কী থাকছে পরিকল্পনায় 'আমাদের আরও ভালো হতে হবে'-ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির? গোল্ডেন বুট কিলিয়ান এমবাপের

তালেবানকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১১:৩১ এএম

তালেবানকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি

আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করে, তখন থেকেই রাশিয়া তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছিল। চার বছর পর বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালেবান কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র তারা গ্রহণ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানে ইসলামী আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা বিকাশে গতি দেবে বলে আমরা বিশ্বাস করি।” এই স্বীকৃতির মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দিল। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার রাশিয়ার কাবুল দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্যও একটি দৃষ্টান্ত হবে। এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়াই প্রথম পদক্ষেপ নিল।” তবে রাশিয়ার এই সিদ্ধান্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন- এমনটাই বলা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ হিমায়িত করে রেখেছে এবং তালেবান শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে দেশটির ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক আর্থিক খাত থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূলত যুক্তরাষ্ট্র-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পতন ঘটিয়ে তালেবানরা ক্ষমতায় আসে। সে সময় রাশিয়া মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ব্যর্থতা’ বলে উল্লেখ করে এবং তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেয়। এরপর থেকেই তালেবান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০২২ ও ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার অর্থনৈতিক ফোরামে তালেবান প্রতিনিধি দল অংশ নেয়। ২০২৩ সালের অক্টোবরে তালেবান সরকারের শীর্ষ কূটনীতিক মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন। ২০২৪ সালের জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিত্র’ বলে অভিহিত করেন। বিশেষ করে আফগানিস্তান ও রাশিয়ায় একাধিক ভয়াবহ হামলার জন্য দায়ী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি)-এর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে তিনি গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেন। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে যে তালিকায় রেখেছিল, সেটি তুলে নেয়। রাশিয়ার তালেবানপ্রীতি সাম্প্রতিক বছরেই গড়ে উঠলেও এর ঐতিহাসিক প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। তালেবান গঠিত হয় ১৯৯৪ সালে আফগান গৃহযুদ্ধের সময়, মূলত সেই সব মুজাহিদিনদের দ্বারা যারা ১৯৮০-এর দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধ করেছিল। সোভিয়েত-আফগান যুদ্ধ রাশিয়ার জন্য একটি তিক্ত পরাজয় ছিল, যা সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত করেছিল বলে ধারণা করা হয়। ২০০৩ সালে তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। কারণ তারা উত্তর ককেশাসে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়েছিল বলে অভিযোগ ছিল। তবে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর, রাশিয়াসহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো বাস্তবতা মেনে নিতে শুরু করে এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নামে। তালেবান সরকারকে শুরুতে স্বীকৃতি না দিলেও রাশিয়া ছিল প্রথম দেশ যারা আফগানিস্তানে ব্যবসায়িক প্রতিনিধি অফিস চালু করে। একইসঙ্গে দেশটি আফগানিস্তানকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় গ্যাস পরিবহনের জন্য একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনাও করে। যদিও এখনো বিশ্বের কোনো আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ এখনো এই সরকারকে ‘তালেবান দ্য ফ্যাক্টো অথরিটিজ’ হিসেবে উল্লেখ করে থাকে।