ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। তিনি বলেন, ‘আজ পর্যন্ত যা দেখলাম, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই। আমরা আল্লাহর কাছে কামনা করবো, যেন খারাপ না হয়। এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন, একজন স্বীকৃত অভিভাবক– যাকে বাংলাদেশের সব দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমি এ পর্যন্ত দেখি নাই, কোনও নেতা-নেত্রীর জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী।’

তিনি বলেন, ‘খুব কষ্ট লাগে যখন মনে হয়, আজ তার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এ ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনও অনুভব করি। এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।’