ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে তোফায়েল-শংকর

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 832
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্র।

 শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও প্রথম সম্মিলন সর্বসম্মতিক্রমে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনকে ঘিরে দিনভর সিলেটি সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

আয়োজনের প্রথম অধিবেশনে এক আলোচনা সভায় সিবিসাসের বিদায়ী সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক শামীম আজাদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালটেন্ট (এডিটর) ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনামগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সিবিসাসের সদ্যসাবেক সাধারণ সম্পাদক ঝর্ণা মনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার ও ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে যাত্রা শুরু করে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে তোফায়েল-শংকর

আপডেট সময় : ০৪:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩