ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, সাধারণ সম্পাদক লেখকসহ আহত ১৩

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • / 988
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সামনে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হল ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢাবির আহতরা হলেন জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২),জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। ঢাকা কলেজের আহতরা হলেন হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০), আবু নোমান (২৭)।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসিম উদদীন হলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে জসিম উদদীন হলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে।

এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে আসেন। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে লেখক ভট্টাচার্যও আহত হন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগে সাহায্য করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় মঞ্চে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাউথ হলের ছাত্রলীগকর্মী নীরব মাতুব্বর বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সবার আগে অপরাজেয় বাংলার সামনে অবস্থান করে। পেছন থেকে ঢাবির জসীম উদদীন হল ছাত্রলীগের কর্মীরা হঠাৎ আমাদের ওপর ইটপাটকেল ও বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। বেশিরভাগ কর্মী মাথায় আঘাত পেয়েছেন।কয়েকজনের দাঁতও পড়ে গেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আরও অনেকে আহত হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হল ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

সূত্র: জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, সাধারণ সম্পাদক লেখকসহ আহত ১৩

আপডেট সময় : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২