ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

গোলাপগঞ্জে দোকান পুঁড়ে ছাঁই
,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 1196
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ডাক বাংলোর সম্মুখে এ ঘটনাটি ঘটে। এঘটনায় তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ রোডের ডাকবাংলো সম্মুখে নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে আগুনের কালো কুন্ডলীযুক্ত ধোয়া দেখতে পেয়ে আশপাশের মানুষ তাৎক্ষণিক দোকানের মালিক ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন আশপাশের মানুষ জড়ো হয়ে আগুন নেভাতে জোর প্রচেষ্টা চালিয়ে গেলেও নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ হতে আগুন পাশ্ববর্তী দোকান শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান অগ্নিকান্ডে শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সের ক্ষয়ক্ষতি কিছুটা কম হলেও নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। এ বিষয়টি নিশ্চিত করেন, নজরুল ইঞ্জিয়ারিং ওয়ার্সপের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম। তিনি জানান, আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি কি করব, কিভাবে এ ক্ষতি পুষিয়ে উঠবো।

এ ব্যাপারে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে দোকান পুঁড়ে ছাঁই
,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৯:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১