ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

করোনায় আক্রান্ত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • / 1319
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের সহকারী একান্ত সচিব (এপিএস) জুলহাস আহমদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। জুলহাস আহমদ জানান, করোনা আক্রান্ত হয়ে সঙ্কটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

সেখান দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, রোববার (৭ মার্চ) রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

গত এক মাস আগে তিনি করোনা টিকা দেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় ভাইরাসে আক্রান্ত হন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সিলেট-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শেখ রাসেল স্মৃতি সংসদের কেন্দ্রীয় মহাসচিব ছিলেন। যুদ্ধাপরাধীর বিচারের বিল সংসদে তিনি উত্থাপন করেছিলেন।

মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় আক্রান্ত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১