ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

গাড়ি ছিনতাইকারীদের হাতে প্রাণ হারালেন হাইডের বিশিষ্ট ব্যবসায়ী নওয়াব মিয়া

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / 1888
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দুই দিন কোমায় থেকে অবশেষে মুত্যুর কাছে হার মেনেছেন হাইড শহরের পরিচিত কমিউনিটি একটিভিস্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেদায়েতুল ইসলাম নওয়াব মিয়া (৫৩)।রবিবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৪.৩০মিনিটের সময় তিনি গ্রেটার ম্যানচেষ্টারের সলফোর্ড হাসপাতালে মৃত্যুবরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৮ জানুয়ারী রাত আনুমানকি সাড়ে নয়টার সময় তিনি তাঁর রেষ্টুরেন্ট থেকে খাবার ডেলিভারী করতে গেলে দুস্কৃতকারীদের আক্রমণের শিকার হন। স্টকপোর্টের হেজেলে এভিনিউ’র একটা বাসায় খাবার ডেলিভারী করাকালীন সময়ে তাঁর মার্সিডিজ গাড়িটির ইন্জিন চালু ছিল। এসময় দুস্কৃতকারীরা গাড়িটা নিয়ে নিয়ে যেতে চাইলে তিনি বাঁধা দেন ।

এসময়ে তারা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। ডেভিড স্পীড নামের প্রত্যক্ষদর্শী, যার বাসায় নওয়াব খাবার ডেলিভারী করতে গিয়েছিলেন তিনি জানান, তাঁর দরজায় বেল বাজার পর তিনি ‘না না’ আওয়াজ শোনেন এবং নওয়াবকে তার গাড়ির দিকে দৌড়াতে দেখেন । নওয়াব প্যাসেন্জার আসনের জানালায় ধরে আটকানোর ব্যর্থ চেষ্টা করেন । এসময় দুস্কৃতকারীরা গাড়ি দ্রুত চালালে তিনি ধাক্কা খেয়ে পড়ে যান এবং মাথায় মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হন ।

এরপর দুস্কৃতকারীরা তাঁকে রাস্তার মাঝে ফেলে সিলভার রং এর মার্সিডিজটি নিয়ে দ্রুত চলে যায় । হেজেল এভিনিউর অন্যান্য নেইবাররাও এসময় এগিয়ে আসেন এবং নওয়াবের রেষ্টুরেন্টসহ পুলিশ-এম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন।সলফোর্ড হাসপাতালে প্রথম থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষনে ছিলেন ।

এ হামলার সাথে জড়িত থাকার সন্দেহে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ ।

হেদায়েতুল ইসলাম (নওয়াব মিয়া) হাইড শহরের নিউটন এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন । তিনি ছিলেন হাইড মসজিদ কমিটির সাবেক সাধারন সম্পাদক ।নওয়াব মিয়ার দুই ছেলে ও এক মেয়ে এবং তাঁদের দেশের বাড়ি সিলেটের উসমানি নগর থানার মাধবপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাড়ি ছিনতাইকারীদের হাতে প্রাণ হারালেন হাইডের বিশিষ্ট ব্যবসায়ী নওয়াব মিয়া

আপডেট সময় : ০৪:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১