ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবী মিসবাহুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

৫২ বাংলা
  • আপডেট সময় : ১০:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / 1734
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিলেট শহরের ব্যবসায়ী ও সমাজসেবী মিসবাহুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
২৪ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা যান। হার্টের সামান্য অসুস্থতা নিয়ে তিনি সকালে ডাক্তারের পরামর্শ নিতে স্বাভাবিক ভাবেই হাসপাতালে যান। কিন্তু হাসপাতাল পৌছার পর আকস্মিক ভাবে মৃত্যু বরন করেন।
নগরীর আম্বরখানায় বসবাসকারী মিসবাহুল ইসলামের গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামে। তিনি নগরীতে স্যামসাং ফোনের একটি শো রুমের ডিরেক্টর ছাড়াও একাধিক ব্যবসায় যুক্ত ছিলেন। সমাজ-সংস্কৃতির সক্রিয় মানুষ হিসেবে ছিলেন সুপরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর।
মরহুম মিসবাহ স্ত্রী, ছোট্র দুটি মেয়ে ও তরুন বয়সি ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। শনিবার রাত সাড়ে ১০ টায় সিলেট নগরীরর মানিকপীর কবরস্থান প্রাংগনে ১ম জানাযা এবং রোববার সকাল ১১টায় দর্পনগর বাল্লাগ্রাম মসজিদে ২য় নামাজে জানাযা অনুষ্টিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। যার পাশেই রয়েছে তার প্রতিষ্ঠিত একটি হাফিজি মাদ্রাসা। ফান্স প্রবাসী মরহুমের বড় ভাই মিনহাজ চৌধুরী ও ছেলে নাফিজ চৌধুরী পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামান করেছেন।
এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি ও চ্যানেল এস’র চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের তাঁর ভগ্নিপতি মিসবাহুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে লন্ডন ও বাংলাদেশের বন্ধুবান্ধবসহ পরিচিত মহলের দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবী মিসবাহুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

আপডেট সময় : ১০:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০