ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

যে সমাজে কুকুর-বিড়াল পোষাও অপরাধ!

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / 817
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাস্তার কুকুরদের খাবার বিতরণ ও আহত প্রাণীর চিকিৎসা দেয়ার কাজটি   মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম করছেন অনেক দিন থেকে।  প্রাণী প্রেমী  হিসেবে বিশেষ পরিচিতি আছে। প্রাণী প্রেমী হিসাবে নায়লাকে অনুসরণ করেন এবং এই কাজটিকে ভালোবাসেন শ্রদ্ধার সাথে অসংখ্যজন। পশুপ্রেমের কারণে তিনি এখন  রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন এই মডেল বলে অভিযোগ করেছেন।

বিগত কয়েক মাস যাবত এই হয়রানির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানসিকভাবেও ভেঙে পড়েছেন নায়লা নাঈম। আর তাই এর বিরুদ্ধে ১০ অক্টোবর শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই শিল্পী। এই সংবাদ সম্মেলনে তিনি নিজের লালিত বিড়ালগুলো বাঁচানোর আকুতি জানিয়েছেন। কারণ হিসাবে বলেছেন পোষা বিড়ালদের কারণেই তিনি  প্রতিনিয়ত   হয়রানির শিকার হতে হচ্ছে তাকে।

নায়লা বলেছেন, একজন প্রাণী প্রেমী হয়ে মানসিক নির্যাতনের শিকার হতে চাই না! আহত প্রাণীগুলোর চিকিৎসা করে সেটা যদি আমার নিজের কাছে রেখে নিজ খরচে ,ওদের একটা থাকার ব্যবস্থা করি, সেটা যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুলিশের ভূমিকা যুক্তিযোগ্য! সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং প্রাণী কল্যাণ কাজে যারা নিয়োজিত তাদের উপস্থিতিতে নিরপেক্ষভাবে  আমার বিকলাঙ্গ অন্ধ দেশীয় পোষা বিড়ালগুলি এসি বাড্ডা জোন যদি পর্যবেক্ষণ করতে চান, তাতে আমার আপত্তি করার কিছু নেই!

এদিকে নায়লা নাঈম ৫০০ বিড়াল পোষেন এমন অভিযোগ ওঠে প্রায়ই। এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘আমার বিড়ালের সংখ্যা নিয়ে যে গুজব বা অপপ্রচার ছড়ানো হচ্ছে সেটা কিসের ভিত্তিতে চালানো হচ্ছে তার প্রতি তার সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। কারণ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. এলিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করেছিল সোসাইটি। আমি তদন্ত কর্মকর্তা হিসেবে দুই পক্ষকেই ডেকেছিলাম। আমি নায়লা নাঈমকে জিজ্ঞেস করেছিলাম সুবিধা অনুযায়ী আপনার বাসায় তদন্ত করতে যাবো। কিন্তু তার আগেরদিনই তিনি সংবাদ সম্মেলন করে বসলেন।

নায়লা নাঈম বলেন, ‘আমি আমার বিড়ালগুলোকে স্থানান্তর করছি, ওদের শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার জন্য আরও ভালো জায়গায়। কিন্তু, সেটা কারো প্রেশারে নয়, সেটা অবশ্যই আমার নিজের ইচ্ছায় এবং সুযোগ সুবিধা মিলিয়ে। সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিবো সেজন্য আমার কিছু সময় প্রয়োজন, এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমি আইনের প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল!’

[youtube]xCO4lUgSBQ8[/youtube]

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যে সমাজে কুকুর-বিড়াল পোষাও অপরাধ!

আপডেট সময় : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০