ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ মিছিলে পুলিশের বাধা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / 858
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে বাম ছাত্রজোট শাহবাগে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়।

পুলিশি বাধার প্রতিবাদে ঘটনাস্থলে বসে পড়েন বিক্ষোভকারীরা। তাৎক্ষণিক বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, পুলিশ পারে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ছাত্রদের সঙ্গে, কিন্তু পুলিশ যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করতে পারে না। তখন তাদের লাঠির জোর কমে যায়। কারণ অধিকাংশই চাকরি পেয়েছে আওয়ামী লীগের বদৌলতে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বলেন, আমাদের মিছিল থেকে কোনো উসকানি দেয়া হয়নি। সারাদেশে যে অব্যাহত ধর্ষণ চলছে আমরা তার প্রতিবাদ করছিলাম। পেটুয়া পুলিশ বাহিনী আমাদের নির্মমভাবে আটকে দিয়েছে।

তিনি বলেন, পুলিশ ভাইদের বলতে চাই, তাদের মা-বোনরাও নিরাপদ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সেটি ধর্ষণ ও বিচারহীনতার রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকের ছাত্র-জনতার মিছিল থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

মিছিলে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী, বর্তমান সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়নের ঢাবি সাধারণ সম্পাদক রাগিব নাইম ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জওহরলাল রায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ মিছিলে পুলিশের বাধা

আপডেট সময় : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০