ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

১০৫ এ কল দিলে বাংলাদেশে আইডি সমস্যার সমাধান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • / 1575
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো এনআইডি তোলাসহ সব ধরনের সমাধান ১০৫ নম্বরে কল দিলেই পাওয়া যাবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে এ সেবা পাওয়া যাবে।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের সব সমস্যার সমাধান এবং পরামর্শ দিতে কল সেন্টার আগেই চালু করে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। তবে তা পর্যাপ্ত ছিল না। গত সোমবার (২২ জুলাই) এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘গত সোমবার থেকে এটা দুই শিফট চালু হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় শিফট চালু হয়েছে। আগে শুধু কর্মঘণ্টা ছিল। এখন এটার কার্যক্রম বাড়ানো হলো।’

তিনি বলেন, ‘২০১৫ সালে এ কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছিল। ২০১৭ সালে এ কার্যক্রম আরেকটু বাড়ানো হয়। এ সেকশনে কর্মী সংখ্যা ১০ থেকে ২৫ জনে উন্নীত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০৫ এ কল দিলে বাংলাদেশে আইডি সমস্যার সমাধান

আপডেট সময় : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯