ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

৪–৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১১:৩৬ পিএম

৪–৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস প্রধান উপদেষ্টার
আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তৃতীয় দফার এ বৈঠকে ১৪ টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়। বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করার আশ্বাস দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেওয়া হবে না।’ বৈঠকে দেশের অস্থিতিশীলতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘নির্বাচন তারিখ ও জুলাই সনদ ঘোষণা শীঘ্রই হবে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করার পরামর্শ দেওয়া হয়েছে।’ য এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কোনো প্রয়োজন নেই।’ ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘সরকারের মধ্যে আরেকটি সরকার রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন সম্ভব হবে না। কোনো দলকে নিষিদ্ধ করলেই সকল সমস্যা সমাধান হবে না। এ বিষয়ে সরকারকে কঠোর হতে হবে।’ বৈঠকে আরও অংশ নেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, বাসদ- মার্কসবাদীর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী। এর আগে গত মঙ্গলবার প্রথম দফায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরদিন বসেন ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে।