ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগস্ট ২০২৫ থেকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল সারাদেশের ৫৫ লাখ পরিবারের মাঝে বিতরণ করবে সরকার, যা চলবে টানা চার মাস। ২ মাস বিরতি দিয়ে আরও দুই মাস এই কর্মসূচি চলবে। গেলবারের তুলনায় এবার ৫ লাখ বেশি মানুষ এই সুবিধা পাবেন। ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই তথ্য জানিয়েছেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বৈঠকের সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “গতবার ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হয়েছিল। এবার অর্থ উপদেষ্টা সেটাকে ৫৫ লাখে উন্নীত করেছেন। ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত চাল পাবে।”

ডিসেম্বর ও জানুয়ারি মাস বিরতি দিয়ে ফের ফেব্রুয়ারি মার্চ মাসে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা

তিনি বলেন, “সরকারি কোষাগারে ১৩ লাখ টনের মত খাদ্য মজুদ থাকতে হয়। এই কর্মসূচির ফলে তা কিছুটা কমে যাবে। সেজন্য আমন মওসুমে বন্যা হতে পারে এমন আশঙ্কায় আমরা চার লাখ টন চাল আমদানির চিন্তা করছি। গতবার প্রাইভেট সেক্টরকে ১৫ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। এনেছিল ৫ লাখ টনেরও কম। এবার আমরা বেসরকারি পর্যায়ে ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন দেব।”

বৈঠকে বলা হয়েছে, বোরো মওসুমে সাড়ে তিন লাখ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য ছিল। এই সময়ের মধ্যে আমরা তিন লাখ ৭৬ হাজার টন ধান সংগ্রহ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজা্র টন বেশি সংগ্রহ হয়েছে।

এছাড়া সাড়ে ৯ লাখ টন চাল সংগ্রহ হয়েছে। ১৪ লাখ টন টার্গেট আছে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চাল সংগ্রহ শেষ হবে।