ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

হে আল্লাহ, মানুষের মধ্যে মনুষত্ব দাও। শুভবোধ জাগ্রত করো

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০১:৫৭ এএম

হে আল্লাহ, মানুষের মধ্যে মনুষত্ব দাও। শুভবোধ জাগ্রত করো

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন দেড় শতাধিক শিক্ষার্থী। পুড়ে যাওয়া শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে বিপন্ন মনবতার এক কুৎসিত রূপ বেরিয়ে এসেছে। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুল পারভেজ। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘রেখেছো বাঙালি করে, মানুষ করোনি’। আসলে আমরা বাঙালি তো হতেই পারিনি। মানুষও হতে পারিনি। মানুষের মতো প্রাণী হলেই কি মানুষ হওয়া যায়, যদি মনুষত্ববোধ না থাকে? আজ উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান কলেজের ক্লাসরুমে বিধ্বস্ত হওয়ার পর পুড়ে যাওয়া কচি শিশুরা যখন বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, তখন এবং সংশ্লিষ্ট ঘটনায় বিপন্ন মানবতার একটা ভিন্ন রূপ প্রকাশিত হয়েছে। মাঠের সাংবাদিক শাহনাজ শারমিনের একটি লেখায় মনুষত্বহীনতার এই ভয়াবহ রূপ উঠে এসেছে। শারমিন লিখেছেন: ‘‘বার্ন হাসপাতালের সামনে নিজেকে সহ পুরো সমাজটাকে লোভী সুযোগ সন্ধানী মনে হচ্ছিল আর লজ্জায় মুখ ঘুরিয়ে ছিলাম স্বজনদের কাছ থেকে- আমরা কতটা অমানবিক। বাংলা একাডেমি থেকে ঢাকা মেডিকেলের ভাড়া রিক্সাওয়ালা ৩০টাকার জায়গায় ৬০টাকা নিছে। হাসপাতালের সামনে পানির বোতলের দাম দ্বিগুন । ব্লাড জোগাড় করে চলছে ব্যবসা যেই ব্লাড কোনভাবেই আজকে কাজে লাগবে না। সংরক্ষিত ব্লাড পরে কোন কাজে লাগবে না পোড়া রোগীদের। তাদের লাগবে ফ্রেশ ব্লাড তাও দুই তিনদিন পরে; বলছিলেন পরিচালক। অপ্রয়োজনীয় শব্দ মাইক সেচ্ছাসেবী, রিল আর ছবি সেলফি তোলার হিড়িক। রাজনৈতিক নেতা, বিশিষ্টজন ভিআইপিআইদের কথা নাই বললাম। আরো আছে আমাদের বিভৎস ছবি আর অমানবিক সাক্ষাৎকার দেখানোর অসুস্থ প্রতিযোগিতা। বার্ন ইউনিটের সামনে ৭ঘন্টা থাকার পর আমার অনুভতি আমরা কতটা মানবিক? জখম মৃত্যু দূর্ঘটনা কাভার করা কাজের অংশ। তবু আজকের মত বিষন্ন আর চোখে জল শেষ কবে এসেছিলো জানিনা। বার বার আরিসার মুখটা মনে পড়ছিলো। আজকের ফুল গুলোর মৃত্যু কাঁদিয়েছে পেশাগত মানুষগুলোকেও। ঘটনাস্থল উত্তরার মানবতা- এর আগে দুপুরে দূর্ঘটনাস্থলে এম্বুলেন্স পৌঁছানোর আগে মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে তখন মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজে যেতে রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা যার প্রতিদিনের ভাড়া ৩০-৪০ টাকা। মর্ডান হাসপাতালে ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ আজ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা। সবাই নাকি মানবিক? থামেনি অনেক ব্যক্তিগত গাড়ি পুড়ে যাওয়া নিষ্পাপ শিশুগুলোকে হাসপাতালে নেয়ার জন্য। এরপরও কিছু মানুষ সত্যিকারের মানবিকতা নিয়ে শিশুদের কোলে নিয়ে দৌড়েছিলো হাসপাতালে ঔষধ নিয়ে দাড়িয়েছিলো, স্বজনদের জন্য পানি খাবার নিয়ে এসেছিলো,ডাক্তাররা আপ্রান চেষ্টা চালাচ্ছে । তাই চন্দ্র সূর্য ওঠে যেকোন দূর্যোগ বিপর্যয় আমরা উতরে যেতে পারি হাতে হাত রেখে। দেবশিশুদের কষ্ট কমিয়ে দাও সৃষ্টিকর্তা,বাবা মায়েদের দাও সহ্য ক্ষমতা।’’ এই যে সমাজ ও রাষ্ট্রের যে একটি অন্ধকারের দিক পেরিয়ে আসলো, আমরা আমাদের এই কুৎসিত রূপটিকে আর লালন করতে চাই না। আত্মসমালোচনা করতে চাই। নিজেদের মধ্যে লুকিয়ে থাকা মলিনতাকে ধুুয়ে মুছে সাফ করতে চাই। পরিশুদ্ধ হতে চাই। চাই মানবতার বিকাশ। বিবেক জাগ্রত হোক। বিপন্ন মানবতার জন্য ব্যগ্রতা, সংযুক্ত প্রিয় ছবিটাই মতোই হোক আমাদের আসল পরিচয়।