স্পেনের বার্সেলোনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী ব্যাক্তির নাম আব্দুস শহীদ (৫৭)। তার দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী আব্দুস শহীদ আজ সান্তাকোলমার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা আক্রান্ত হয়ে গত তিন সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তিনি স্বপরিবারে বার্সেলোনার সান্তাকোলমায় বসবাস করতেন। তার তিন মেয়ে, দুই ছেলে ও স্ত্রী আছেন।
এ নিয়ে স্পেনে ৩ জন বাংলাদেশির মৃত্যুবরণ করেছেন।এছাড়া এই ভাইরাসটিতে ৭৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।
মহামারি করোনা ভাইরাসের ছোঁবলে ইউরোপের দেশগুলোর মধ্যে সংক্রমণের আধিক্যে স্পেন রয়েছে দ্বিতীয় অবস্থানে।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩২ জন, সুস্থ হয়েছেন ৪০ হাজার ৪৩৭ জন এবং ১৩ হাজার ৫৫ জন মৃত্যুবরণ করেছেন।
-
কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা
-
১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
-
ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
-
মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ
-
ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি