ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন

সৌদি আরবে তিন ধাপে শিথিল হবে লকডাউন

প্রকাশিত: ২৭ মে ২০২০, ১২:০২ এএম

সৌদি আরবে তিন ধাপে শিথিল হবে লকডাউন
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে কারফিউ ও লকডাউন ঘোষণায় সৌদিতে বন্ধ ছিল বেশিরভাগ কার্যক্রম। জনজীবন স্বাভাবিক করতে তিন ধাপে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ২১ জুন থেকে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এই ঘোষণা দেওয়া হয়েছে। ২৫ মে সোমবার রাতে সৌদি স্বাস্থ্য মন্ত্রী ডক্টর তৌফিক আলরাবিয়া এই ঘোষণা দেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র নগরী মক্কা ছাড়া অন্যান্য স্থানে আগামী ২৮ মে হতে ৩০ মে পর্যন্ত সকাল ৬টা হতে বিকাল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই সময়ে (সকাল ৬টা-বিকাল ৩টা) ব্যক্তিগত গাড়ি দিয়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। তবে তার আগে সৌদি সরকারের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলতে হবে। অন্যদিকে, আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কার মসজিদে হারাম ব্যতিত অন্য সকল মসজিদে জুম্মার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে, অবশ্যই স্বাস্থবিধি মেনে চলতে হবে। এসময় সকাল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সরকারি ও বেসরকারি অফিসে খোলা থাকবে এবং শারীরিক উপস্থিতিতে কোন বাঁধা নেই । এসময়ে আভ্যন্তরীন বিমান চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। আগামী ২১ জুন থেকে সৌদি আরবের সমস্ত এলাকার কারফিউ তুলে দেওয়া হবে। তবে, ওমরাহ কার্যক্রম কখন চালু হবে তা পরবর্তী নির্দেশনায় জানানো হবে। সেইসাথে হজ পালনের বিষয়েও বিস্তারিত দিকনির্দেশনা আসবে। জনজীবন স্বাভাবিক করতে হলে সামাজিক দূরত্বের নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং ৫০ জনের অধিক লোকের জন সমাবেশ নিষিদ্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিস পরিচালনা করার অনুমতি দেওয়ার পাশাপাশি পাইকারি ও খুচরা দোকান, রেষ্টুরেন্টে খোলা থাকবে এবং শপিং মলের পাশাপাশি কয়েকটি অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্রিয়াকলাপ আগের মতোই পরিচালিত হবে। তবে যে সমস্ত অফিস ও কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না সেগুলো পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। যেমন - বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস, স্বাস্থ্য ক্লাবগুলো, বিনোদন কেন্দ্র এবং সিনেমা হল। এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত থাকবে। আর নতুন নিয়মগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত পর্যবেক্ষণ করবে। সৌদি আরবে মসজিদ খোলার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা ও বিধিনিষেধ। (৩১ মে ২০২০ থেকে প্রযোজ্য হবে ) ১. আজানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ১০ মিনিট পরে বন্ধ করা। ২. আজান এবং ইকামাহের মধ্যে ১০ মিনিট অপেক্ষার সময় রাখা। ৩. প্রবেশের সময় থেকে নামাজের শেষ সময় পর্যন্তই জানালা এবং দরজা খোলা রাখা। ৪. মসজিদগুলি থেকে অস্থায়ীভাবে কোরআন এবং বই সরিয়ে নেওয়া। ৫. একে অপরের মধ্যে ২ মিটার দূরত্ব বজায় রাখা। ৬. দুই কাতারের মধ্যে এক কাতার ফাঁকা রাখা। ৭. সমস্ত ওয়াটার কুলার এবং রেফ্রিজারেটর বন্ধ রাখা। ৮. মসজিদের ভেতরে-বাইরে পানি বা খাবার বিতরণ স্থগিত রাখা। ৯. টয়লেট এবং ওযুর স্থান বন্ধ রাখা। জুমার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা: ১. জুমার নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা এবং নামাজের ২০ মিনিটের পরে বন্ধ করা। ২. নামাজসহ শুক্রবারের খুতবা ১৫ মিনিটের বেশি না হওয়া। এই সতর্কতামূলক ব্যবস্থাগুলি মদিনার মসজিদুল নববীর জন্য প্রযোজ্য নয়, হারামাইন কতৃপক্ষ পবিত্র মসজিদটির জন্য আলাদা স্বাস্থ্যবিধি প্রকাশ করবে।