ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

সুইডেনের উপসালায় মসজিদ নির্মাণে জরুরি ভিত্তিতে প্রয়োজন ১ মিলিয়ন পাউন্ড

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৮ এএম

সুইডেনের উপসালায় মসজিদ নির্মাণে জরুরি  ভিত্তিতে প্রয়োজন ১ মিলিয়ন পাউন্ড
জরুরি ভিত্তিতে সুইডেনের উপসালা শহরে অবস্থিত স্টেনহেগেন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে ১ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে লোকাল গভর্নমেন্ট অফিসিয়ালরা নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে। এমনকি পুরো মসজিদ ভেঙেও দিতে পারে। জরুরি ভিত্তিতে এই মসজিদ নির্মাণে ১ মিলিয়ন পাউন্ড সংগ্রহের আপিল নিয়ে শুক্রবার (২৫ জুলাই) লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত ড.আকমল হায়দার, ইসলামিক সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ মুরব্বি খালেদ চৌধুরী, লন্ডনের বিশিষ্ট ব‍্যবসায়ী, কুশিয়ারা ফিনান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এর ম‍্যানেজিং ডিরেক্টর হারুন মিয়া, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, বাংলাদেশ সেন্টারের ট্রেজারার শিব্বির আহমেদ, সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আবুল কালাম আজাদ, চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন এই ইমার্জেন্সি আপিলকে সফল করার জন্য আগামী ৫ই আগষ্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সিতে একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। চ্যানেল এস -এ লাইভ টিভি আপিল অনুষ্ঠিত হবে শুক্রবার ১৫ই আগষ্ট। এই দুইটি আপিলে অংশগ্রহণ করে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সুইডেনের উপসালা সহ আশেপাশের মুসলমান কমিউনিটির সহযোগিতায় মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি ছোট কমিউনিটি হিসেবে সুইডেনে আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে। গত কয়েক মাস ব্রিটেনের মুসলিম কমিউনিটি, বিশেষ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উদাত্ত সহযোগিতার কারণে আমাদের সবার মনে আশার সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের সকল পেশার বরেণ্য কমিউনিটি নেতৃবৃন্দ উপসালা স্টেনহাগেন মসজিদ দুইবার সফর করেছেন। এই সফর আমাদের জন্য আশীর্বাদ, আমরা এখন এক উম্মাহ হয়ে এই মসজিদটি নির্ধারিত সময়ের আগে সকল আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই মহৎ কাজটি এগিয়ে নিতে আমরা আপনাদের সহযোগিতা ও দোআ কামনা করছি। আপনাদের জ্ঞাতার্থে নীচে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। স্টেনহাগেন মসজিদ সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর উপসালাতে অবস্থিত। উপসালা, স্টোকহোম থেকে প্রায় ৭০ কিমি উত্তর দিকে (প্রায় ৫০ মিনিটের ড্রাইভ) অবস্থিত সুইডেনের চতুর্থ বৃহত্তম শহর। Uppsala একটি vibrant ও diverse শহর যেখানে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার কারণে শহরটিতে একটি পূর্ণাঙ্গ মসজিদ এবং ইসলামিক সেন্টারে স্থাপন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। লোকাল গভর্নমেন্ট অথরিটির সাথে কঠোর শর্তের কারণে আগামী সেপ্টেম্বরের মধ্যে সকল কনস্ট্রাকশন এবং আর্কিটেকচারাল সম্পর্কিত কাজ সম্পন্ন না করলে, মসজিদটি তারা পুরোপুরি ভেঙে ফেলতে পারে। এই পুরো কাজ সম্পন্ন করতে আমাদের এই মুহূর্তে ১ মিলিয়ন প্রয়োজন। মসজিদের ঐতিহাসিক প্রেক্ষাপট: বহু বছরের আইনি লড়াই শেষে সুইডেনের সুপ্রিম কোর্ট অনুমতি দেয় মসজিদ নির্মাণের। ডান চরমপন্থী এক্টিভিস্টরা এই শহরে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয়, যা বিশ্বের সকল মুসলমানদের নাড়িয়ে দেয়। উপসালা মসজিদের সামনেও এক্সট্রিমিস্টরা প্রতিবাদ করে।এতো কিছুর পরও পুরো কমিউনিটি ঐক্যবদ্ধ, এবং মসজিদের কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবন্ধ। মসজিদের সম্ভাব্য কার্যক্রম: ৪০,০০০ মুসলমানের উপসালাতে এই মসজিদটি হবে । মুসলমানদের একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার, শিশু ও তরুণদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, ইন্টারফেইথ ডায়ালগ, কাউন্সেলিং, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং নিত্যদিনের অন্যান্য কার্যক্রম থাকবে এই সেন্টারে। কর্জে হাসানা  ও ডোনেশন দিয়ে সাহায্য  এবং লাইভ আপিল এবং ফান্ডরাইসিং ডিনারে অংশগ্রহণ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : জনাব হারুন মিয়া - ০৭৯৩৯৪৭৯২৭৪ ।