ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

সাংবাদিক সাহিদুর রহমান সুহেল বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসির ভালোবাসায় সিক্ত

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ০৭:৫৪ এএম

সাংবাদিক সাহিদুর রহমান সুহেল বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসির ভালোবাসায় সিক্ত
বাংলাদেশের বাইরে বৃহৎ সংবাদমাধ্যম কর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের গত ২৮ জানুয়ারী নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাহিদুর রহমান সুহেল ফাস্ট এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হওয়ায় বার্মিংহামে স্হানীয় একটি রেস্টুরেন্টে গত ৫ মার্চ মঙ্গলবার বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর আয়োজনে সাংবাদিক সাহিদুর রহমান সুহেলের সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয়। রাজনীতিবিদ ও লোকমান চৌধুরী একাডেমির কর্ণধার লোকমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক গোলাপগন্জ উপজেলা ছাত্রলীগ নেতা আলী আকবর বাবলুর পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি হাজী কবির উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনসুর আলম, সাহিত্যিক ও কবি ম আ কাদির, বার্মিংহাম আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী ফখরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাসিব উদ্দিন,বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যানডস এর কোষাধ্যক্ষ সাংবাদিক জিয়া তালুকদার,বার্মিংহাম শ্রমিকলীগের সভাপতি আবুল খয়ের, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যানডস এর ক্রীড়া সম্পাদক সাংবাদিক সৈয়দ নাদির আহমেদ,বার্মিংহাম ছাত্রলীগ সভাপতি মইন চৌধুরী ও সাংবাদিক বাহার উদ্দিন,আল ওয়ালী খান,বিঅন টিভির সিইও আব্দুল জলিল,বার্মিংহাম শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আব্দুল বারী আজাদ,ইকবাল হেসেন,বার্মিংহাম আওয়ামীলীগের সদস্য আশিক মিয়া,জাহেদ আহমেদ এবং আব্দুল মন্নান সহ অনেকে। বক্তারা বলেন,বৃটেনের ঐতিহ্যবাহী এ সংগঠনে ৩০ বছরের ইতিহাসে এই প্রথম লন্ডনের বাইরে থেকে সাহিদুর রহমান সুহেল নির্বাচিত হওয়ায় আমরা বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসী যেমন গর্বিত তেমনি বার্মিংহাম শহরও আজ গর্বিত। আগামীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে বাইরে থেকে আরও বড় পদে লন্ডনের বাইরের সদস্যদেরকে দেখতে চাই। সংবর্ধিত অতিথি সাহিদুর রহমান সুহেল  তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।বার্মিংহামের  নানা অসঙ্গতি তুলে ধরার পরও বার্মিংহামবাসী যে সম্মান দেখিয়েছেন তা আমার জীবনে এক বড় প্রাপ্তি। তিনি বলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের স্বার্থ রক্ষার পাশাপাশি লন্ডন বাংলা প্রেস ক্লাবের বাইরের সকল সদস্যদেরকে প্রেস ক্লাবে আরও বেশী করে কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে কাজ করবেন। সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ সহ বিয়ানীবাজার-গোলাপগন্জবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সর্বাধিক ভোটে নির্বাচিত প্রতিনিধি সাহিদুর রহমান সুহেল

https://www.youtube.com/watch?v=IIzw6xlJTJk&t=19s