ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

সচিবালয়ে বিক্ষোভ, অধ্যাদেশ প্রত্যাহার না পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা

প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৩:২৪ পিএম

সচিবালয়ে বিক্ষোভ, অধ্যাদেশ প্রত্যাহার না পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে সব ফটক বন্ধ করে সচিবালয় অচল করে দেওয়া হবে।

রবিবার (২৫ মে ২০২৫) সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চলাকালে এই ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

তিনি বলেন, “এই অধ্যাদেশের মাধ্যমে যে অপপ্রয়াস নেওয়া হচ্ছে, আমরা তা প্রতিহত করব ইনশাআল্লাহ। এটি একটি নিপীড়নমূলক আইন।”

বাদিউল কবীর আরও জানান, “এই অধ্যাদেশ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের বাদামতলায় (৬ নম্বর ভবনের সামনে) অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”

বিক্ষোভকারীরা বলেন, “আমরা অনেক উপদেষ্টা ও সচিবের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউ আমাদের আশ্বস্ত করতে পারেননি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।” পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে সচিবালয়ের সব ফটক বন্ধ করে কার্যক্রম স্থবির করে দেওয়া হবে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের সংশোধিত খসড়া নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে সচিবালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ, কর্তব্যে অবহেলা, ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা দায়িত্ব না পালনের ক্ষেত্রে চাকরিচ্যুতির বিধান কার্যকর হবে। কিন্তু এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়নি—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মীরা।

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার এবং রবিবারের প্রতিবাদ কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা জমায়েত হতে থাকেন। সকাল ১০টার মধ্যে সেখানে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী একত্র হন।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মো. নূরুল ইসলাম, মো. মুজাহিদুল ইসলাম, মো. বাদিউল কবীর এবং মো. নিজাম উদ্দিন আহমেদ। মিছিল সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে ৪ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের দপ্তরের সামনে যায়, তবে তিনি সেসময় দপ্তরে উপস্থিত ছিলেন না।

শেষে বিক্ষোভকারীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বসে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ফটক বন্ধ করে দেয়। প্রায় ২০ মিনিট ফটক বন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে বা বের হতে পারেননি।

বিক্ষোভকারীদের দাবি, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”