ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

সংস্কার সংসদের হাতে ছাড়ব না: নাহিদ

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম

সংস্কার সংসদের হাতে ছাড়ব না: নাহিদ
সংস্কার কার্যক্রমের ভার সংসদের হাতে ছেড়ে দেবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন “জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকর করতে হবে।” রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রবিবার অনুষ্ঠেয় সমাবেশ নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে। গত একমাস ধরে দেশের নাগরিকদের ভাবনা, তাদের চাওয়া-পাওয়ার কথা শোনা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার প্রকাশের পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা এখনও বহাল। সেটিকে চ্যালেঞ্জ করতেই আমরা রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করব। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশ নিয়ে তাদের ভাবনা শুনেছি। আমাদের কাছে তাদের প্রত্যাশার কথা জেনেছি। এর মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যত রূপকল্প তৈরি করব।” এনসিপি আহ্বায়ক বলেন, “আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব। জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।” রবিবার ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি জানান, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারে। এজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানান নাহিদ। তিনি বলেন, “জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।” জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলেও দাবি করেন গণঅভ্যুত্তানের অন্যতম নেতা নাহিদ। বলেন, “৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনিভিত্তি থাকতে হবে।” নাহিদ আরও বলেন, “আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে। জুলাই সনদের অনেক বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে বা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমাদের এখনও কিছু জানানো হয়নি। বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি স্পষ্ট হলেই সব দল সনদে স্বাক্ষর করবে।’ ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, “এসব ঘটনা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্য নেতারা।