ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

শরীয়তপুরে যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে ডিম নিক্ষেপ, নেতৃত্বে এনসিপির নেতা-কর্মী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম

শরীয়তপুরে যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে ডিম নিক্ষেপ, নেতৃত্বে এনসিপির নেতা-কর্মী

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল নিয়ে একদল যুবক বাড়িটিতে ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁদের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। পরে পুলিশ গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।

ওই প্রবাসীর নাম জাহিদ হাসান। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে আয়োজিত আওয়ামী লীগের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে তাঁকে দেখা গেছে। এ–সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়েছে। তবে এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সঙ্গে দুর্ব্যবহার এবং এনসিপি নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জাহিদ সরাসরি জড়িত।

মঙ্গলবার বিকেল থেকেই জাহিদের গ্রামের বাড়ির সামনে লোকজন জড়ো হতে থাকেন। উত্তেজনা তৈরি হলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর এনসিপির শরীয়তপুর জেলা সমন্বয়কারী রুহুল আমীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর জাহিদের বাড়ির ঘর লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। সেই সময় বাড়িটিতে উপস্থিত ছিলেন তাঁর এক ভাইয়ের স্ত্রী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির প্রথম আলোকে বলেন, “প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের সঙ্গে দুর্ব্যবহার ও ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদে আমরা ফেসবুকে আহ্বান জানিয়েছিলাম। ওই ঘটনার পেছনে ছিলেন জাহিদ হাসান। তাঁকে সামাজিকভাবে বর্জনের ডাক দিয়েছি। আমাদের কিছু কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন বিক্ষোভ মিছিল করেছে, ডিম ছুড়ে ফিরে এসেছে।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির শরীয়তপুর জেলা প্রধান সমন্বয়কারী রুহুল আমীন বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর ন্যক্কারজনক আচরণ করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের নেতৃত্বেই এ ঘটনা ঘটানো হয়েছে। এর প্রতিবাদে আমরা তাঁর গ্রামের বাড়ি নড়িয়ার তেলিপাড়ায় গিয়েছিলাম। তবে সেখানে তাঁর পরিবারের কেউ ছিলেন না। তাই তাঁদের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছানো সম্ভব হয়নি। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখান থেকে ফিরে এসেছি।”

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা প্রথম আলোকে বলেন, “জাহিদ নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ির পাশে কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছেন। পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁদের সরিয়ে দেয়। তবে ডিম ছোড়া বা বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি, এ বিষয়ে কারও কাছ থেকে অভিযোগও মেলেনি।”