ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

লেবাননে উদীয়মান সাংবাদিক মহসীন মৃধার মৃত্যু

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ০৭:২০ পিএম

লেবাননে উদীয়মান সাংবাদিক মহসীন মৃধার মৃত্যু
লেবাননে প্রবাসী বাংলাদেশিদের প্রিয় মুখ, বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রচার সম্পাদক, প্রবাসী সাংবাদিক মহসিন মৃধার অকাল মৃত্যুবরণ হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০.৩০ টায় বৈরুতের রফিক হারিরি হাসপাতালে মৃত্যুবরণ করেন।বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে আছে। জানা যায়, দীর্ঘ ৫ বছর আগে পরিবারের বড় সন্তান মহসিন মৃধা সোনালী স্বপ্ন নিয়ে লেবাননে আসে। বৃহষ্পতিবার রাতে নিজ রুমে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে রফিক হারিরি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।চিকিৎসক জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত মহসিন মৃধার বাড়ি বাংলাদেশে বরিশাল জেলার রাঘুয়া কাদিরচর উপজেলার মুলাদি গ্রামে। বাবার নাম আব্দুল জলিল মৃধা।২ ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। তিনি সাংবাদিকতা পেশায় কয়েকটি অনলাইন টিভির লেবানন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে তার মৃত্যু সংবাদের খবর পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সকল নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব সহ অসংখ্য বাংলাদেশি হাসপাতালে ছুটে যায়। সংগঠনটির সভাপতি বাবুল মুন্সী মহসিন মৃধার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, মহসিন মৃধা একজন মিশুক ও বড় মনের অধিকারী ছিলেন।বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন।প্রবাসীদের যেকোন বিপদে ঝাঁপিয়ে পড়তেন।সে এই দুনিয়া থেকে বিদায় নিলেও আজীবন প্রবাসীদের মাঝে বেঁচে থাকবেন। এছাড়াও লেবানন বাংলা প্রেস ক্লাব,লেবানন শাহাজালাল প্রবাসী সংগঠন,লেবানন প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ,প্রবাসী ভাই বোন সংগঠন, বরিশালের সামাজিক সংগঠন লেবানন ,সহ সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।