ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

লিসবনে দৈনিক শুভ বার্তার আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০১:৩১ এএম

লিসবনে দৈনিক শুভ বার্তার আনুষ্ঠানিক যাত্রা শুরু
https://www.youtube.com/watch?v=DZXOu6H27ow

দৈনিক শুভ বার্তা অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন পোর্টাল এর  আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে পর্তুগালের রাজধানি লিসবনে। ২০ অক্টোবর বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশী কমিউনিটি ও প্রেস মিডিয়ার নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে দৈনিক শুভ বার্তার আনুষ্ঠানিক যাত্রার আলোচনা সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। আব্দুল ওয়াদুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক শুভ বার্তা সম্পাদক মো.সাহাব উদ্দিন।

এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. রাসেল আহাম্মেদ , বিশিষ্ট ব্যবসায়ী শাহীন সাইদ,পর্তুগাল বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হেলাল উদ্দিন আহমদ চৌধুরী।  এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রানা তাসলিম উদ্দিন বলেন, দৈনিক শুভ বার্তার" কাছ থেকে আমরা  বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ আশা করি। দৈনিক শুভ বার্তা যেন হয় দীর্ঘ মেয়াদী ও সত্য সন্ধানী।পত্রিকাটি যেন হয়ে উঠে কমিউনিটির মানুষের জন্য অকৃত্রিম ও বিশ্বস্ত বন্ধু।

বিশেষ অতিথির বক্তব্যে রনি মোহাম্মদ ও রাসেল আহাম্মেদ বলেন, পর্তুগালে এর আগেও বাংলা অনলাইন পত্রিকা থাকলেও নিয়মিত ছিল না। দৈনিক শুভ বার্তা পর্তুগালে নিয়মিত  অনলাইন পোর্টাল হয়ে  কাজ করার প্রত্যয় নিয়ে  তাদের যাত্রা শুরু করেছে। যা  বাস্তবায়িত হলে কমিউনিটি উপকৃত হবে।

সম্পাদক ও প্রকাশক মো.সাহাব উদ্দিন বলেন, দৈনিক শুভ বার্তা  সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে। তিনি সকলের কাছ থেকে আন্তরিক ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন।