ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

রাণীর জন্মদিনে ম্যানচেষ্টারে কাউন্সিলার লুৎফুর রহমানের ওবিই খেতাব লাভ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ০৬:১৯ এএম

রাণীর জন্মদিনে ম্যানচেষ্টারে কাউন্সিলার লুৎফুর রহমানের ওবিই খেতাব লাভ
ব্রিটেনের রাণীর জন্মদিনে প্রদত্ত সম্মাননায় এবার ওবিই খেতাব পেয়েছেন বাংলাদেশি ব্রিটিশ রাজনীতিক লুৎফুর রহমান।জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ন ভূমিকার জন্য লুৎফুর এ সম্মাননায় ভূষিত হন। লুৎফুর রহমান ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলার।তিনি ২০০৮ সালে প্রথম কাউন্সিলার নির্বাচিত হন।এরপর তিনি ২০১২, ২০১৬, ২০১৮ তে ম্যানেচষ্টারের লংসাইট ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত হয়েছেন।লুৎফুর রহমান বর্তমানে ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের কালচার এন্ড লেজারের নির্বাহি সদস্য হিসেবে দায়ীত্বপ্রাপ্ত। লু্ৎফুর রহমান ১৯৮০ সালে তাঁর পরিবারের সাথে বাংলাদেশ থেকে ম্যানচেষ্টারে আসেন।ম্যানচেষ্টারের কলেজে পড়াকালীন সময়েই তিন তাঁর পিতার সাথে রেষ্টুরেন্ট ব্যবসার সাথে জড়িযে পড়েন। প্রায় ২২ বছর ক্যাটারিং ব্যবসার সাথেই জড়িত ছিলেন। একসময় তিনি মর্টগেজ এডভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং এসময়েই কাউন্সিলার নির্বাচিত হন। একসময় তিনি মর্টগেজ এডভাইজারসহ অন্য সকল কিছু থেকে অবসর নিয়ে ২০১৬ থেকে ম্যানচেষ্টার সিটি কাউন্সিলে একজন সার্বক্ষনিক জনপ্রতিনিধি হিসেবে তাঁর ওয়ার্ডের প্রতিনিধত্ব করছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি ম্যানচেষ্টারের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক এবঙ কমিউনিটির বিভিন্ন সেক্টরে সফলতার সাথে কাজ করেন । বিশেষত যুবসমাজের উন্নয়নে, লাইব্রেরীর উন্নতিসাধনে, ক্রীড়া এবং বিনোদনে তিনি অসাধারন কাজ করেন। লুৎফুর রহমান সংস্কৃতির বিকাশে তার ক্লান্তিহীন পরীশ্রমে কবিতা উৎসব হয, যেখানে ৬৪ ভাষার কবিদের কবিতা স্থান পায়। কাউন্সিলার লু্ৎফুর রহমান ন্যাশনাল ফুটবল মিউজিয়াম, ম্যানচেষ্টার একটিভ, আপরাইজিং গ্রেটার ম্যানচেষ্টার, স্ট্যটেজিক এডুকেশন পার্টনারশীপ, এবং গ্রেটার ম্যানেচষ্টার স্কিলস বোর্ডের সদস্য হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। লু্ৎফুর রহমান ওবিই'র দেশের বাড়ি সুনামগন্জের জগন্নাতপুর থানার পাটলী (সাতহাল) গ্রামে। তাঁর পিতা সুরাবুর রহমান ম্যানচেষ্টার শাহজালাল জামে মসজিদের সাবেক চেয়ারম্যান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানেচষ্টার শাখার বর্তমান সভাপতি। তাঁর মা  সুনারা বেগম  গত ২২ মার্চ মাস সিলেটে মৃত্যুবরন করেন।