ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশী নিহত, আহত একজনের বাড়ি বিয়ানীবাজার

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ এএম

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশী নিহত, আহত একজনের বাড়ি বিয়ানীবাজার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক যুবক।নিহত মোহাম্মদ শাহেদ উদ্দিনের(২৭) বাড়ি বাংলাদেশের সন্দীপে।শাহেদ যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনের ছেলে। তিনি ছিলেন ৫ ভাইয়ের মাঝে দ্বিতীয়। জ্যামাইকার একটি নাইট ক্লাবের সামনে ওই হামলায় তার সঙ্গে আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারের ২০ বছরের তরুণ ইজু, অন্যজন অবাঙালি। সোমবার ভোররাতে রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে এই ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সূত্র উল্লেখ করে নিউইয়র্কের একজন সাংবাদিক জানান, নাইট ক্লাবের সামনে বিবাদমান দুই পক্ষের ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। বুকে গুলিবিদ্ধ শাহেদকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পায়ে ও পিঠে গুলিবিদ্ধ অন্য দুজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ময়না তদন্ত শেষে মঙ্গলবার শাহেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে। জানা যায়, হত্যাকান্ড ঘঠার কয়েক ঘণ্টা আগে শাহেদসহ আরও অনেকে একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই বাসায় ফেরার আগে কয়েকজন ওই ক্লাবে গিয়েছিলেন।এবং এক পর্যায়ে হানাহানির ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো কমিউনিটি হতভম্ব হয়ে পড়েছে, শোকের ছায়া পড়েছে নিউইয়র্কের বাঙ্গালি পাড়ায়। উল্লেখ করা যেতে পারে, ৫ বছর আগে ২০১৪ সালের ১৪ জুলাই ওজন পার্ক এলাকায় একটি নাইট ক্লাবের সামনে পিটিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা নজমুল ইসলামকে। তাঁর ঘাতকদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। ২০১৬ সালের ১৩ ই আগষ্ট লিবার্টি এভিনিউ এবং এইটি ষ্ট্রীটের মাঝামাঝি ইমাম আকন্জি ও মুসল্লি তারা মিয়াকে দুর্বত্তরা হত্যা করে। ২০১১ সালের ১১ আগষ্ঠ সিটি লাইনের ফরবেল ষ্ট্রীটে( বর্তমান নাম মিজান ওয়ে) নিহত হন সাংবাদিক মিজানুর রহমান।