ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে ১ জন নিহত, বেশ কয়েকজন আহত

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৮ এএম

যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে ১ জন নিহত, বেশ কয়েকজন আহত
যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের বার্মিংহামে একাধিক ছুরিকাঘাতের ঘটনায় অন্তত একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোরের দিকে (১২.৩০) বার্মিংহাম সিটি সেন্টারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ধরতে শহরজুড়ে অভিযান শুরু করেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ছুরিকাঘাতে একজন পুরুষ নিহত হয়েছেন। অপর এক পুরুষ ও একজন নারী গুরুতর জখম হয়েছেন। এছাড়া আরও পাঁচজন জখম হলেও তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে। বার্মিংহাম পুলিশের প্রধান কর্মকর্তা স্টিভ গ্রাহাম বলেছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনও আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ তদন্ত শুরু করেছে। বার্মিংহামের যে স্থানে ছুরি হামলার ঘটনা ঘটেছে সেখানে রয়েছেন বিবিসির নিক ক্লিথেরো। তিনি বলেন, বার্মিংহামের চীনা কোয়ার্টারের গে ভিলেজ এলাকায় ক্লাব ও বার রয়েছে। রাতে এই এলাকা বেশ ব্যস্ত হয়ে ওঠে। সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গে ভিলেজ থেকে আধা মাইল দূরের আরভিং স্ট্রিটে একই ধরনের ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্টিভ গ্রাহাম বলেন, শনিবার ভোরে শহরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের এই ঘটনা দুঃখজনক, মর্মান্তিক এবং ভীতিকর। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। একই সঙ্গে আসলে কি ঘটেছিল সেটিও বোঝার চেষ্টা করছি।