ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

মাসুদ সাঈদী নির্বাচন কমিশনে কেন বারবার?

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০২:১৯ এএম

মাসুদ সাঈদী নির্বাচন কমিশনে কেন বারবার?

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী তৃতীয়বারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৮ মে ২০২৫) বিকেল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে তিনি সিইসির সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন এবং পরে অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গেও আলোচনা করেন। বৈঠকে মাসুদের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কয়েকজন কেন্দ্রীয় নেতা।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আগের দুইবারের মতো এবারও নির্বাচন কমিশন বা মাসুদ বিন সাঈদী—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে মাসুদ বলেন, “আইনকানুন জানার জন্য এসেছিলাম।”

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পিরোজপুর-১ আসনের বর্তমান সীমানা বহাল রাখার অনুরোধ জানিয়ে মাসুদ সাঈদী কমিশনে আবেদন জমা দিয়েছেন। দেশকাল নিউজ ডটকম ওই আবেদন সংক্রান্ত একটি নথি হাতে পেয়েছে।

বর্তমানে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-১ আসন। ১৯৯৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন দেলাওয়ার হোসাইন সাঈদী।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই সীমানা অনুযায়ী ভোটগ্রহণ হয়। তবে ২০১৩ সালে আসন পুনর্বিন্যাস করে ইন্দুরকানি উপজেলা কেটে পিরোজপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এরপর দশম সংসদ নির্বাচনে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা অন্তর্ভুক্ত করা হয় পিরোজপুর-১ আসনে।

পিরোজপুর সদর ও ইন্দুরকানি উপজেলাকে জামায়াতে ইসলামীর শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়।

২০২৩ সালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন পূর্বের সীমানা পুনর্বহাল করে—ইন্দুরকানিকে আবার পিরোজপুর-১ এর অন্তর্ভুক্ত করা হয়।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন কর্মকর্তা বলেন, সীমানা সংক্রান্ত একটি আবেদন কমিশনে জমা পড়েছে, যেটির ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী চেয়ারম্যান নির্বাচিত হন ইন্দুরকানি উপজেলা থেকে, যেটি তখন জিয়ানগর নামে পরিচিত ছিল।

বুধবারের বৈঠকে মাসুদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসেন ফরিদ এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিমউদ্দীন সরকার।