ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

মাত্র কটি ঘন্টা: বাইডেন সমর্থকরা ক্ষন গুনছে উৎসবের

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ০৪:৫১ এএম

মাত্র কটি ঘন্টা: বাইডেন সমর্থকরা ক্ষন গুনছে উৎসবের
ডেলাওয়ারের উইলমিংটন থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন; সেইখানেই তার সমর্থকরা নিচ্ছেন উৎসবের প্রস্তুতি। শুক্রবার বাইডেনের সমর্থকদের দিন শুরু হয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের চূড়ান্ত ফলের ভাবনা নিয়ে; বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা অনেকটা লাঘব হয়েছে। এর মধ্যে ২০ ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভেইনিয়ায় বিজয়ের চূড়ান্ত ঘোষণাই বাইডেনের হোয়াইট হাউজ নিশ্চিত করে দিতে পারে। ভোট গণনা শেষ না হওয়ায় সেই ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে আরও; তবে উইলমিংটনে বাইডেনের বাড়ির কাছে ওয়েস্টিন হোটেলের বাইরে এরই মধ্যে সমর্থকদের উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে। সিকিউরিটি ব্যারিয়ার আর বাইডেন-হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে ইতোমধ্যে একটি জায়গা ঘিরে ফেলা হয়েছে, সেখানেই স্থানীয় সময় (শুক্রবার) সন্ধ্যায় ভাষণ দেওয়া কথা রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। পার্কিং লটের বাইরে বহু মানুষ খবরের আশায় অপেক্ষা করছে। ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তার আয়োজন। পতাকাসজ্জিত একটি মঞ্চ প্রস্তুত হয়ে আছে সেই মঙ্গলবার ভোটের দিন থেকে। এরপর বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সেই মঞ্চ এখনও চূড়ান্ত লগ্নের অপেক্ষায়।