ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

মর্যাদার লড়াইয়ে লাখো দর্শকের চোখ

প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৩:৪৭ পিএম

মর্যাদার লড়াইয়ে লাখো দর্শকের চোখ
মনে করা হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত ভারতের। এখন পর্যন্ত অপরাজেয় ভারত টিম। টানা জয় সঙ্গে নিয়েই আজ তারা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে আজকের এই ম্যাচ ভারতের জন্য খুব একটা মাথাব্যথার কারণ না হলেও ইংল্যান্ডের জয়টা খুব জরুরি। কারণ সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে আজ তাদের জিততেই হবে। অথচ ভারতের হাতে এখনো বাকি আছে ৩ ম্যাচ। আর এই ৩ ম্যাচের মধ্যে মাত্র একটি জয়ই তাদের এনে দেবে শেষ চারের টিকেট। তারপরও ইংল্যান্ডকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ কোহলিরা। কারণ এ দুটি দলকেই এ আসরের টপ ফেবারিট ধরা হচ্ছে। কে সত্যিকারের ফেবারিট সেটা নির্ণয়ের জন্য আজকের এ ম্যাচটা একটি মর্যদার লড়াই হতে যাচ্ছে। এ রকম এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই কেউ কাউকে ছেড়ে কথা বলতে চাইবে না। অবশ্য বিশ্বকাপ ইতিহাস বলছে, গত ২৭ বছরে ক্রিকেটের এ সর্বোচ্চ আসরে একবারও ভারতকে হারাতে পারেনি ইংল্যান্ড। তা ছাড়া এবারের টিম ইন্ডিয়াকে ব্যাটে-বলে একটি দুর্ধর্ষ টিম বলা হচ্ছে। এ রকম এক মানসিক চাপে থাকা অবস্থায় মরগান-রুটরা ম্যাচটা বের করে আনতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তাই টানটান এক উত্তেজনার মধ্যে লাখ লাখ দর্শকের চোখ থাকবে এ ম্যাচটির দিকে। সেমিতে যাওয়ার জন্য ইংল্যান্ডের জন্য যেমন গুরুত্বপূর্ণ এ ম্যাচ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও পাকিস্তানের জন্য। কারণ এ ম্যাচে ইংল্যান্ড হারলে সেমির পথ প্রশস্ত হবে এ দুদলের জন্য। ঠিক এ রকম এক ম্যাচে টাইগার ভক্তরা যেমন ইংলান্ডের হার কামনা করছে ঠিক তেমনি চিরশত্রু ভারতেরও জয় কামনা করছে পাকিস্তানিরা। এ রকমই এক মজার ও জটিল সমীকরণে এখন বিশ্বকাপ ক্রিকেট। যে মাঠে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে একই মাঠে দুদিন পর বাংলাদেশ-ভারত ম্যাচটিও অনুষ্ঠিত হবে। তাই সবদিক দিয়ে এ ম্যাচেও টাইগার ভক্তদের সমান আগ্রহ। ইতোমধ্যে এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে। যদিও সেদিন গ্যালারিতে টাইগার ভক্তদের চেয়ে ভারতীয় সমর্থকদের সংখ্যা থাকবে অনেক বেশি। কিন্তু সংখ্যা কম হলেও গ্যালারিতে উত্তাপ ছড়িয়ে দিতে প্রস্তুত টাইগার ভক্তরা।