ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ভারতে কুরআনের ২৬ আয়াত বাতিল করতে রিট : ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০৩:১৬ এএম

ভারতে কুরআনের ২৬ আয়াত বাতিল করতে রিট : ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি
ভারতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিমকোর্টে একটি রিট দায়ের করছেন উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী। খবর টাইমস অব ইন্ডিয়ার। ওই রিট দায়েরের পরদিনই মুম্বাইভিত্তিক রাজা একাডেমি এটি বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে পাল্টা রিট দায়ের করেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত হানার ঘটনায় ওয়াসিম রিজভীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। ওয়াসিম রিজভি তার দায়ের করা পিটিশনে বলেছেন, কুরআনের ২৬টি আয়াত পরবর্তীতে তিন খলিফা আবু বকর (রা.), উমর (রা.) এবং উসমান (রা.) সংযোজন করেছিলেন। তার দাবি এই আয়াতগুলো সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করছে। তাই এই আয়াতগুলো বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। ওয়াসিম রিজভির এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল' বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন। একই সঙ্গে রিজভির করা এই পিটিশন বাতিলের আবেদন জানানো হয়েছে। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিতর্কিত ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ভারতের শিয়া এবং সুন্নি নেতারা। পবিত্র কুরআন আল্লাহর বাণী। এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো দ্বিমত বা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। এখন পর্যন্ত আর কোনো শিয়ার পক্ষ থেকেও কুরআন নিয়ে এ ধরনের কোনো মন্তব্য আসেনি। ভারতের মজলিস-এ-উলেমা-এ-হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ বলেছেন, রিজভী মুসলিমবিরোধী এজেন্টের সদস্য। তাকে গ্রেফতার করা উচিত। তা নাহলে এটা পরিস্কার যে সরকার দাঙ্গা চাচ্ছে। রিজভী না শিয়া না মুসলিম। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।