ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

ব্রিটে‌নে ছুরিকাঘাতে এম‌পি স্যার ডেভিড অ্যামিসের মৃত্যু

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৫:২৯ এএম

ব্রিটে‌নে ছুরিকাঘাতে এম‌পি স্যার ডেভিড অ্যামিসের মৃত্যু
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেসকে পূর্ব লন্ডনে তার নির্বাচনী এলাকায় এক বৈঠক চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার এসেক্সের বেলফেয়ার্স মেথোডিস্ট গির্জায় নির্বাচনি সভায় এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স  জানিয়েছে, অ্যাসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি ৬৯ বছর বয়সী অ্যামেস শুক্রবার, ১৫ অক্টোবর দুপুরে ছুরি হামলার শিকার হন। তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তর করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। লন্ডনের  অ্যাসেক্সের পুলিশ বলছে, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তারা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এমপি ডেভিড অ্যামেসকে আহত অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। বিবিসি জানিয়েছে, ১৯৮৩ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা ডেভিড অ্যামেস পাঁচ সন্তানের বাবা। ১৯৮৩ সাল বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন। মেথোডিস্ট চার্চে ভোটারদের সঙ্গে বৈঠক চলার সময় এক ব্যক্তি ডেভিড অ্যামেসের ওপর হামলা চালায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, তিনি ছিলেন দারুণ একজন মানুষ, ভালো বন্ধু, ভালো একজন এমপি। নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিহত হলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লান্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। ডেভিড অ্যামেস এমপির মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতেও শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে কমিউনিটির বিশিষ্টজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক দ্রুত বিচারের দাবী জানাচ্ছেন। পাশাপাশি কমিউনিটিতে তার ভালোকাজের প্রসংশা সহ সামাজিক যোগাযোগে বাংলাদেশী কমিউনিটির একজন ‘অকৃত্রিম বন্ধু’ উল্লেখ করে তার ছবিসহ শোকানুভূতি প্রকাশ অব্যাহত রয়েছে।