ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

ব্রিটেনের রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম

ব্রিটেনের রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন । গণমাধ্যমে পাঠানো এক রাজকীয় বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রোস্টেটের আকার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণে সম্প্রতি মহামান্য রাজা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরতে পারবেন বলেও আশাবাদী তিনি। এদিকে, মহামান্য রাজার জন্য সোমবার থেকেই নিয়মিত চিকিৎসার একটি সময়সূচী প্রস্তুত করা হয়েছে। চিকিৎসাকালীন সময়ে তাকে ডাক্তাররা জনসমক্ষে দায়িত্ব পালন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তবে এ সময়ে রাজা চালর্স যথারীতি রাষ্ট্রীয় দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করাসহ গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন। রাজা চার্লস দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ সেবা প্রদানের জন্য তাঁর চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চার্লস গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন। সেখানে তাঁর প্রোস্টেটের চিকিৎসা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অন্য একটি বিষয়ে উদ্বেগ দেখা দেয় বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে তাঁর কোন ধরনের ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা। তবে ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্রমতে, রাজা চার্লসের প্রোস্টেট ক্যানসার হয়নি। রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত হবার খবর নিয়ে যাতে অমূলক জল্পনাকল্পনা না হয় সেজন্য মহামান্য রাজা তার এই রোগ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসম্মুখে খোলাসা থাকার পক্ষে এবং সারা বিশ্বে ক্যান্সারে আক্রান্ত জনসাধারণের সহায়তায়ও এই খবর সহায়ক হতে পারে বলে তিনি মনে করেন। ইতিমধ্যে রাজা ব্যক্তিগতভাবে তার ছেলে উইলিয়াম এবং হ্যারি এবং তার তিন ভাইবোন- প্রিন্সেস রয়্যাল, এডিনবারার ডিউক এবং ইয়র্কের ডিউককে তার রোগ নির্ণয়ের বিষয়ে জানিয়েছেন। প্রিন্স হ্যারি পিতার সাথে কথা বলেছেন এবং দু’এক দিনের মধ্যে তাকে দেখতে তিনি যুক্তরাজ্যে আসছেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল হ্যারির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। ২০২২ সালে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৫ বছর বয়সী চার্লস। রাজকীয় দায়িত্ব লাভের পর গত বছরের ৮ ফেব্রুয়ারী  তিনি বাংলা পাড়া সফর করেন। সফরকালে তিনি শহীদ আলতাব আলী পার্কে কমিউনিটির বিভিন্ন পেশা, সামাজিক ও ধর্মীয় প্রতিনিধিদের সাথে সৌজন্য বিনিময় করেন।