ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিশেষ বিমানে গুজরাট থেকে আরও দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম

বিশেষ বিমানে গুজরাট থেকে আরও দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত

ভারতের গুজরাট রাজ্য থেকে বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি বিশেষ বিমানে ২০০-র বেশি ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’কে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

পহেলগাম হামলার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে গুজরাট পুলিশ। প্রায় দুই মাস ধরে চলে ওই তল্লাশি অভিযান।

গুজরাট পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি এয়ারবাস উড়োজাহাজ ভাদোদরার বিমানঘাঁটি থেকে এসব বাংলাদেশি নাগরিক ও কিছু সন্দেহভাজন অভিবাসীকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে গুজরাট পুলিশ এখনও বিস্তারিত তালিকা প্রকাশ করেনি। ওই কর্মকর্তা বলেছেন, পশ্চিমবঙ্গসহ কয়েকটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে এসব ব্যক্তিদের পাঠানো হয়েছে।

এসব অভিবাসীকে গুজরাটে অস্থায়ী হেফাজত কেন্দ্রগুলোতে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভাদোদরার বিমানঘাঁটিতে নিয়ে আসা হয়। গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) নিরাপত্তা ব্যবস্থা তদারক করে।

ওই কর্মকর্তা জানান, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয় আটকের পরপরই। গুজরাট পুলিশ বিদেশি নাগরিকদের নিবন্ধন দফতর (এফআরআরও) ও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে সমন্বয় করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এদের উত্তর-পূর্ব ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্যগুলোতে নামিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিএসএফ তাদের ফেরত পাঠাবে।

এ পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার দেড়েক লোককে বাংলাদেশ পুশ-ইন করা হয়েছে।