ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া

বিদ্যাব্যবসা প্রসঙ্গে

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৪ পিএম

বিদ্যাব্যবসা প্রসঙ্গে
শিক্ষাকে একসময় মৌলিক অধিকার ও সেবা হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান সময়ে তা এন্টারপ্রাইজে পরিণত হয়েছে। এটি একটি করুণ বাস্তবতা।
শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজার হাজার কোটির টাকার ব্যবসা। এর আছে নানা ধরন। এর সাথে জড়িয়ে আছে নানা চক্র।
বেসরকারি শিক্ষাখাতের মূ্ল বিবেচনা যত না শিক্ষা তারচেয়ে বেশি ব্যবসা। গ্রামে ঝলমলে বিদ্যার দোকান থেকে শহরে গড়ে ওঠা ফাইভ স্টার হোটেল মানের বিদ্যার হোটেল, বিদ্যার দোকান-পাঠ গড়ে উঠেছে। এ গুলোর মূল চালিকাশক্তি সেবা নয়, বিদ্যাব্যবসা, মুনাফা।
এর চালকরা সেক্সপিয়ারের সে সুদি ব্যবসায়ীর চেয়ে কম নন, যারা টাকা না দিতে পারলে আপনার বুকের মাংস কেটে দিতে বলতে পারেন!
করোনার কারণে অন্যান্য ব্যবসার মত বিদ্যাব্যবসাও লাটে উঠেছে। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফলে এগুলোকে কেন্দ্র করে নানা প্রকারের ব্যবসাও বন্ধ।
এতদিন এ এন্টারপ্রাইজগুলোর মালিকরা ব্যবসার লাভ তাদের শিক্ষক কর্মচারিদের বেতনের বাইরে না দিলেও ব্যবসা কমে যাওয়ার সাথে সাথে শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছেন বা কমিয়ে দিয়েছেন। ফলে এ খাতের বিরাট সংখ্যক মানুষ আর্থিক সংকটে পড়েছেন। অনলাইনে ক্লাশ চললেও বাসায় বাসায় প্রাইভেট পড়ানো বন্ধ হয়ে গিয়েছে।
ফলে এ খাতের বিরাট সংখ্যক মানুষের মূল তাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা। এ দলে টিউশনি করে চলা শিক্ষকরা ছাড়াও ছাত্র ছাত্রীরাও আছেন। তাদের সমস্যাগুলো সত্যিই গুরুতর, বাঁচা মরার। মানবিক।
ফলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নানা যুক্তি উপায় তারা বের করার চেষ্ঠা করছেন। কিন্তু হু বলছে, আমাদের অভিজ্ঞতাও বলছে, এটি কোনো পক্ষের বাঁচার উপায় হলেও অপরপক্ষকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দেয়ার খেলা।
এতে শুধু শিশুরা আক্রান্ত হবে না, সাথে তাদের পরিবারের বৃদ্ধ সদস্যরাও ঝুঁকিতে পড়বেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনা ছাড়ানোর হাবে পরিণত হতে পারে। ইতোমধ্যে ইউরোপ আমেরিকার অভিজ্ঞতাও ভাল নয়।
এরই মধ্যে এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরামর্শও কাউকে কাউকে দিতে দেখা যাচ্ছে। তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে!
এ পরীক্ষাগুলোতে শুধু শিক্ষার্থী নন, সাথে যুক্ত থাকেন হাজার হাজার সাপোর্টিং স্টাফ। শিক্ষক, পুলিশ, অভিভাবক....
শুধু ভর্তি পরীক্ষার কথা ভাবুন। এ সময় ট্রেনে, বাসে, আবাসিক হোটেলে কী পরিমান মারাত্মক ভীড় হয়। পরীক্ষার দিনের কথা নাইবা বললাম। ভেতরে হাজার হাজার পরীক্ষার্থী বাইরে অপেক্ষারত হাজার হাজার অভিভাবক! করোনার মচ্ছব হয়ে যাবে।
করোনা আক্রান্তের হার কমপক্ষে ৫% নেমে না আসা বা টীকা না আসা পর্যন্ত অপেক্ষা না করার উপায় নেই। আপতত অনলাইনই ভরসা। সমস্যা মোকাবিলা আপাতত অনলাইনকে মাথায় রেখেই করতে হবে, অন্তত ডিসেম্বর পর্যন্ত।
জীবনের চেয়ে স্কুলে গিয়ে পড়াশুনা কোন অবস্থাতেই গুরুত্বপূর্ণ নয়। আর শিক্ষার জন্য স্কুলই একমাত্র স্থান নয়।
ড. শোয়াইব জিবরান: কবি, লেখক। জাতিসংঘ শিশু তহবিলের সাবেক শিক্ষা পরামর্শক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 
আরও পড়ুন: