ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বার্সেলোনায় স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে দূতাবাস

প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ০৭:০৬ এএম

বার্সেলোনায় স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে দূতাবাস
[youtube]gBdYV5RQ7Js[/youtube] বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬,২৭ ও ২৮ জুন,শুক্র,শনি ও রবিবার কাতালোনীয়া রাজ্যের বার্সেলোনার বাংলাদেশি অধ্যুষ্যিত এলাকা সান্ত পাও রোডের একটি হলরুমে কন্স্যুলার সেবা প্রদান করেছে। সকাল ৯টা থেকে কাতালোনিয়া রাজ্যের বিভিন্ন শহর থেকে  কয়েক হাজার প্রবাসী  বাংলাদেশী নারী,পুরুষ,শিশু সেবা নিতে ভিড় জমান হলরুমের বাইরে । কোভিড ১৯ এর জন্য দীর্ঘ প্রায় চার মাস দূতাবাসের কার্যক্রম বন্ধ ছিল ।মাদ্রিদ থেকে বার্সেলোনার দূরত্ব প্রায় ৭৫০ কিঃমিঃ। সে জন্য দুতাবাস বার্সেলোনায় এসে সেবা দেয়া সম্ভব হয়নি ।দীর্ঘ চার মাস সেবা বঞ্চিত হয়ে  শত শত প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ চলে গেছে । ফলে  প্রবাসীরা বিভিন্ন কাজ নিয়ে জড়ো হোন সেবা নিতে । এসময় একসাথে এতো বেশী মানুষের সমাগম হওয়াতে কিছু উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃস্টি হয়। তবে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিকতায় সেবা গ্রহীতারা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বার্সেলোনা প্রবাসীদের সেবায় হাইকমিশন সর্বাত্ন চেষ্ঠা চালাচ্ছে।  স্বল্প পরিসরে এবং সীমাবদ্ধার মাঝেও এই কনস্যুলার সেবা প্রদান সহ সকল ধরণের সহযোগিতায় হাইকমিশন প্রবাসীদের পাশে থাকবে বলে ৫২বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রাশিদ করোনা সময়ে স্পেন দূতাবাস প্রবাসীদেরকে সাধ্যমতো অর্থনৈতিক সহযোহিতা করেছে। এছাড়াও করোনাকালীন সংকটময় সময়ে স্পেন দূতাবাস   সব সময় পাশে থাকার কথা আবারও পূনব্যক্ত করেছেন  মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ। প্রবাসীদের ধৈর্যধারণ করে কঠিন সময় পার করতে  এক অপরের প্রতি সহযোগিতা ও সহর্মিতা রেখে চলা জরুরী বলেও মন্তব্য করেছেন তিনি। তিন দিনের সেবা দিতে  আসেন মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে দুতাবাসের নতুন নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রম সচিব মো.মুতাসসিমুল ইসলাম,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপির আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি। এদিকে দুতাবাস টীমের সেবা পেয়ে  প্রবাসীরা দূতাবাসের   প্রশংসা করেছেন। বার্সেলোনা প্রবাসীদের দাবী   ইতিমধ্যে  স্পেন দূতাবাসের সুপারিশ অর্থাৎ বার্সেলোনায় একটি স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় প্রতিষ্ঠা দ্রুত কার্যকর করা হোক।