ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি

বাগেরহাটে ইঊনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৫ পিএম

বাগেরহাটে ইঊনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ
বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে অর্থ আত্মসাত, অসদাচারণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট্ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয়রা অবহিত করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। যার ফলে কচুয়া ইউনিয়ন পরিষদের নাগরিকদের মাঝে এক ধরণের ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এদিকে ট্রেড লাইসেন্স চাওয়ায় অশোভন আচরণ করায় সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ। অভিযোগে তিনি উল্লেখ করেন, কচুয়া ইউনিয়ন পরিষদের সচিব জনাব দেবাশীষ মল্লিক গোপালপুর ইউনিয়নে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। আমার জরুরীভাবে একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হওয়ায়, তাৎক্ষনিকভাবে খোজ নিয়ে জানতে পারি তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদে রয়েছেন। তখন ২৭ আগস্ট সাড়ে ১১টার দিকে আমি ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি গোপালপুর ইউনিয়ন পরিষদে যাই। সচিবের কাছে ট্রেড লাইসেন্সের কথা বলি। তখন তিনি আমাকে বলেন এখন ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। এসময় কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমার সাথে অশোভন আচরণ করেন। যা আমি তার কাছ থেকে আশা করিনি। তাৎক্ষনিকভাবে প্রেসক্লাবের সভাপতি ও আশপাশের লোকজন এসে জানতে চাইলে তিনি আরও উত্তেজিত হয়ে বলেন “আমি চেয়ারম্যানের চাকুরী করিনা, আমি ডিসিকে বলছি, তোদের দেখিয়ে দিচ্ছি”। আমরা ঘটনাস্থল ত্যাগ করে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। গত ১২ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের একটি প্রতিবাদে আমার নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট ও আপত্তিকর কথা লেখা হয়েছে। যা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। এছাড়াও সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে সরকারী সম্পদ আত্নসাত, গ্রাম পুলিশদের হাজিরা খাতা আটকিয়ে রাখা, মানুষের সাথে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ রয়েছে। যা একাধিক গণ মাধ্যমে প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল বলেন, ইউনিয়ন পরিষদ সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ শুনেছি। আমরা লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।