ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বাংলা একাডেমির লেখক ক্লাব ‘দখল’!

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম

বাংলা একাডেমির লেখক ক্লাব ‘দখল’!

বাংলা একাডেমিতে ‘লেখক ক্লাব’ নামে নতুন একটি কক্ষ উদ্বোধনের আগেই সেটি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একাডেমির আজীবন সদস্য আকবর আলী সিরাজীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে।

কর্মকর্তারা জানান, সিরাজী কয়েকজনকে নিয়ে এসে কক্ষে ‘নিজস্ব তালা’ লাগান এবং নিরাপত্তাকর্মীর কাছে একটি চাবি দিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে আকবর সিরাজী বলেন, “আমি তালা দেই নাই। আমি তালা দেব কেন? তালা দিয়ে থাকলে বাংলা একাডেমির কেয়ারটেকারই তালা দিছে।”

একাডেমির পক্ষের অভিযোগ

একাডেমির কর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় ভাষা প্রশিক্ষণ উপবিভাগ ও নির্মাণাধীন লেখক কেন্দ্রের মূল ফটকে তালা দেন সিরাজীর লোকজন।

ঘটনার পর কর্তৃপক্ষ সিরাজীকে চিঠি দিয়ে পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলে। তবে সিরাজীর দাবি, তিনি এখনো কোনো চিঠি পাননি।

প্রাপ্ত চিঠিতে লেখা হয়েছে—“জাতির মননের প্রতীক বাংলা একাডেমির আপনি একজন সম্মানিত জীবনসদস্য। একাডেমির ভাবমূর্তি রক্ষায় আপনার দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। কিন্তু আপনার সাম্প্রতিক কর্মকাণ্ডে একাডেমি কর্তৃপক্ষ বারবার বিব্রত হচ্ছে।

“ইতিপূর্বেও, বিশেষ করে ২০২৪-এর জুলাই বিপ্লবের পর থেকে বিভিন্ন সময়ে আপনি দলবলসহ একাডেমিতে এসে নারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছেন। আপনার এসব কর্মকাণ্ড একাডেমির স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।”

চিঠিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড একাডেমির স্বার্থ ও আদর্শের পরিপন্থি। বিষয়টি নির্বাহী পরিষদে তোলা হবে।

সচিবের বক্তব্য

বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা বলেন, “আকবর সিরাজী গতকাল কিছু লোক নিয়ে নির্মাণাধীন লেখক কেন্দ্রের ফটকে তালা লাগিয়ে দিয়েছেন। এতে পাশের অফিসগুলোও তালাবদ্ধ হয়ে যায়।

“লেখক ক্লাব এখনো উদ্বোধন হয়নি। কিছু ফার্নিচার কেনা হলেও সেগুলো ঠিকভাবে বসানো হয়নি। অথচ তিনি নিজে সেগুলো সাজিয়ে নিরাপত্তাকর্মীকে বলেছেন, এখন থেকে এটি তাদের সংগঠনের অফিস হিসেবে ব্যবহার করবেন।”

তিনি আরও বলেন, “আমরা ফোনে কথা বলেছি, পরে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছি। নিয়ম অনুযায়ী তিনি এমনটা করতে পারেন না। আমরা তালা খুলে আমাদের তালা দিয়েছি।”

সেলিম রেজার দাবি, জুলাই অভ্যুত্থানের পর থেকেই সিরাজী নানা ‘তদবির’ চালিয়ে আসছেন। “গত বইমেলায় তিনি বসার জায়গা চেয়েছিলেন, বলেছেন তাদের ২০/৩০ জন এখানে বসবেন। এমনকি বিভিন্নজনকে জীবনসদস্য করার সুপারিশও করেছেন।”

অন্য কর্মকর্তারা বলেন, সিরাজী একাধিকবার একাডেমিতে ‘মব’ তৈরির চেষ্টা করেছেন এবং ধমকধামকি দিয়ে বেআইনি সুবিধা নিতে চেয়েছেন।

আরও অভিযোগ

  • নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিলেও বাস্তবে কোনো পদে নেই।

  • শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠান করেছেন, কিন্তু ভাড়া পরিশোধ করেননি।

  • একাডেমির লোগো ব্যবহার করে সংগঠন গড়ে তুলেছেন, যা বিধিসম্মত নয়। সেই সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন সুবিধা আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন— গুরুত্বপূর্ণ কোনো সাহিত্যকর্ম না থাকা সত্ত্বেও কীভাবে তিনি বাংলা একাডেমির জীবনসদস্য হলেন।

মহাপরিচালকের প্রতিক্রিয়া

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “লেখক কেন্দ্রের কক্ষে আকবর সিরাজী তালা দিয়ে নিরাপত্তাকর্মীর কাছে চাবি দিয়ে যান। কেন তা করেছেন, জানতে আমরা তাকে চিঠি দিয়েছি।”

থানায় কোনো জিডি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখনো কোনো জিডি করা হয়নি।”

অধ্যাপক আজম আরও জানান, “লেখক ক্লাব চালু করার প্রস্তুতি চলছে, তবে এখনো উদ্বোধন হয়নি। পরিচালনার নিয়মও চূড়ান্ত হয়নি।”

সিরাজীর বক্তব্য

আকবর সিরাজী বলেন, “আমরা বলছি, এটা খোলা থাকে। বহিরাগতরা এসে বসে, সিগারেট খায়, গাঁজাও খায়। এজন্যই হয়তো কেয়ারটেকার তালা দিয়েছেন।”

নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ নিয়ে তিনি বলেন, “তারা তো আমাদের পরিবারের মতো। কেউ ছোট বোন, কেউ বড় বোন, কেউ মেয়ে সমতুল্য। অসৌজন্যমূলক আচরণ সম্ভব?”

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সিরাজী বলেন, “ছাত্রজীবনে রাজনীতি করেছি, এখন করি না। এখন লেখালেখিই করি। কলাম লিখি। শত শত কলাম প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়।”

তিনি জানান, ‘দৈনিক দেশ জগৎ’ পত্রিকার সঙ্গে যুক্ত আছেন এবং নিয়মিত দৈনিক ইত্তেফাকদৈনিক ইনকিলাব-এ কলাম লেখেন।