ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে’র উদ্যোগে চতুর্থ ক্রীড়ামেলা বার্মিংহামে ২১ জুলাই

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৪:০৪ পিএম

বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে’র উদ্যোগে চতুর্থ ক্রীড়ামেলা বার্মিংহামে ২১ জুলাই
ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীন খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে আয়োজন করছে ক্রীড়া মেলা ২০১৯। বাংলাদেশ ক্রীড়া পরিষদ, ইউকে-এর উদ্যোগে চতুর্থ ক্রীড়ামেলা বার্মিংহামে ২১ জুলাই রবিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ  ক্রীড়া পরিষদ ইউকে ১৫ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। আগামী ২১ জুলাই রবিবার চতুর্থ ক্রীড়া মেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক, সাংবাদিক সাহিদুর রহমান সুহেল। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে এর সহ সভাপতি, বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক মারুফ আহমেদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন  সংগঠনের সাধারন সম্পাদক, সাংবাদিক সাহিদুর রহমান সুহেল। লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়,  বিলেতে বাংলাদেশীদের ধারাবহিক অবস্থান এখন তৃতীয়-চতুর্থ প্রজন্ম পর্যন্ত। শিকড়ের প্রতি টান, দেশ মাতৃকার প্রতি ভালবাসা অন্যান্য অনেক জাতি-গোষ্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূতরা অনন্য। হাজার বছরের বাঙালীর ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কর্মকান্ড-তৎপরতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে বিলেতের প্রবাসীরা সেই সূচনাকাল থেকেই ছিলেন তৎপর, সচেতন ও সজাগ। আমরা সেই ধরাবাহিকতা রক্ষায়ই পুরানো দিনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বার্মিংহামে আগামী ২১ জুলাই ২০১৯ দিনব্যাপী ক্রীড়ামেলার আয়োজন করেছি। এটি আমাদের চতুর্থ আয়োজন। সংগঠনের সাধারন সম্পাদক, সাংবাদিক সাহিদুর রহমান সুহেল আরো বলেন, ক্রীড়ামেলার মূল উদ্দেশ্য বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিলুপ্ত ও বিলুপ্ত-প্রায় ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পুনঃ প্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণ। যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। খেলাগুলোর মধ্যে রয়েছে: কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাড়ি ভাঙ্গা, চেয়ার দৌড়, দৌড়, বালিশ দৌড়, মার্বেল দৌড়, ফুটবল, লুডু, দড়ি ফাল প্রভৃতি। সবগুলো খেলাতেই কোন ধরণের এন্ট্রি ফি ছাড়া অংশগ্রহণের সুযোগ রয়েছে। দুপুর পৌনে বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এ উৎসব। এতে নিজেদের পছন্দমত খেলাধুলায় অংশগ্রহণ ও দিনব্যাপী আনন্দ-উৎসবে-ফুর্তিতে মেতে উঠার আহবান জানানো হয়। উল্লেখ্য দিনব্যাপী এ উৎসবটি বার্মিংহামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্মল হীথ পার্কে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ফাহিমা রহিম ও সাঈদা পারভীন লাভলী। [youtube]UUrsNx5bB2EPrsBI43KfSlzw[/youtube] কণ্ঠ: সাবিনা ইয়াসমিন