ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৮:৪৪ এএম

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের আয়োজনে  প্রতিবারের ন্যায়  বড়লেখা উপজেলার সর্বস্তরের সুধীজন, কমিউনিটি নেতৃবৃন্দ ও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের উপদেষ্টা ও কার্যনিবাহী পরিষদ এবংশুভাকাঙ্খিদের  নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এর মাইক্রো বিজনেস সেন্টারে গত মঙ্গলবার ১৮ এপ্রিল বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের  সাধারণ সম্পাদক  আব্দুল মুমিন (বেলাল ) এর সঞ্চালনায়  ইফতার ও দোয়া মাহফিলের  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  নাজিম উদ্দিন। অনুষ্ঠানের  প্রধান অতিথি আল কোরআন একাডেমির চেয়ারম্যান হাফিজ মনির উদ্দিন  রোজার তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন। আলোচনায়  কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মাহে রমজানে  মানুষের প্রতি সৌহার্দ, ত্যাগ ও সংযমের বিভিন্ন উদাহরণ দিয়ে বলা হয়- আমাদের উচিত রমজানের এই অনুকরণীয় দিকগুলো প্রতিটি মুসলমানের ব্যক্তি ও পরিবার জীবন মেনে চলা । পাশাপশি  রমজানের ভ্রাতৃত্ব ও ত্যাগের আলোকিত দিকগুলো নানাবিদ মানবিক ও সেবামূলক কাজের মাধ্যমে প্রকাশ করা। ডাইভার্স কমিউনিটিতে  আমাদের প্রতিবেশীরা  রোজাদারের ইফতারে আপ্যায়িত হলে রমজানের প্রকৃত মানবিক সৌন্দর্য যেমন প্রস্ফুটিত হবে তেমনি  সমাজও উপকৃত হবে। ইফতারপূর্ব  দোয়ায় বিশ্বব্যাপী মুসলমান সহ যুদ্ধবিধ্ধস্ত, বঞ্চিত, অসহায়  ও অসুস্থদের জন্য দোয়া করা হয়। দোয়া  পরিচালনা করেন  হাফিজ মুহাম্মাদ আব্দুল্লাহ।