ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মো.সাহাব উদ্দিন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 1084
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্তুগালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য মধ্য দিয়ে পালিত হয়েছে “মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্যিক নগরী পর্তো-সহ দেশের সবগুলো বড় বড় শহরেও এ দিবসটি পালিত হয়েছে।

সকাল ৮.৩০ মিনিটের পর থেকেই লিসবনের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান জানাতে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মিডিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০.৩০ মিনিটের সময় “বাংলাদেশ দূতাবাস অব পর্তুগাল” এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত তারিক আহসান। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন লিসবন “আরোইস মিউনিসিপ্যালিটির” প্রেসিডেন্ট মাদালেনা নাতিভিদাধ। এরপর একে একে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংস্থা, বিভিন্ন সমবায় সমিতি, প্রেস মিডিয়া ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় যথাযথ সম্মান ও ভালোবাসা।

এরপর ভাষা শহীদদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত তারিক আহসান ও “আরোইস মিউনিসিপ্যালিটির” প্রেসিডেন্ট মাদালেনা নাতিভিদাধ। এরপর সমবেত কন্ঠে পরিবেশন করা হয় অমর একুশে সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো -একুশে ফেব্রুয়ারী” সংগীতটি। সংগীতের পর পরই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মো.সাহাব উদ্দিন

আপডেট সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২