ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

নোয়াখালীর শিশু ধর্ষক মিজান পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত

প্রকাশিত: ১৫ জুন ২০২০, ০৩:০৯ পিএম

নোয়াখালীর শিশু ধর্ষক মিজান পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত
নোয়াখালীর সেনবাগে সাম্প্রতিক আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি মিজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। পুলিশের দাবি করে বলেছে,মিজানকে গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে ‘তার অনুসারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়’। বন্দুক যুদ্ধের এক পর্যায়ে সে পালিয়ে যাবার চেষ্টা করে।পালিয়ে যাওয়ার সময়’ মিজান তার ‘অনুসারীদের গুলিতে’ নিহত হয়। নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে এক বেকারির শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় উত্তাল হয় নোয়াখালী সহ সোশ্যাল মিডিয়ায়।পরে বেকারির মালিক সেনবাগ থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, সোমবার রাত সোয়া দুইটার দিকে সেনবাগ উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে আটক মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে যায়। এসময় তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। একপর্যায়ে মিজান পালিয়ে যাওয়ার সময় নিহত হয়। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে শিশু ধর্ষক মিজানের মৃত্যুতে সেনবাগ এলাকায় ও সামাজিক মাধ্যমে মানুষ স্বস্তি প্রকাশ করেছে।