ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী

নিউজ কনটেন্ট নিয়ে ফেসবুকের সমঝোতায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঐতিহাসিক আইন পাশ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম

নিউজ কনটেন্ট নিয়ে ফেসবুকের সমঝোতায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঐতিহাসিক আইন পাশ
সংবাদ আধেয় প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের অর্থ দেওয়ার বিধি রেখে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারী) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস করে। এই আইন পাসের ফলে ফেসবুক-গুগল তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ আধেয় প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দেবে। আইনটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশেও একই ধরনের আইন করা হতে পারে। ইতিমধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে। প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল ফেসবুক ও গুগল। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দেয় ফেসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফেসবুকের সমঝোতা হয়। সমঝোতার পরিপ্রেক্ষিতে ফেসবুক গত মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয় চালুর সিদ্ধান্ত নেয়। মূলত সমঝোতার আলোকে আইনে সংশোধনী এনে তা গতকাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে পাস করা হয়। তার আগে গত সপ্তাহে সিনেটে আইনটি পাস হয়। অস্ট্রেলিয়া সরকার বলছে, ‘নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডাটরি বার্গেনিং কোড’ নামের এই আইন সংবাদ ব্যবসার জন্য ন্যায্য পারিতোষিক নিশ্চিত করবে। আইনটি অস্ট্রেলিয়ায় জনস্বার্থ সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে। নতুন আইনে সংবাদ আধেয়র জন্য অর্থ পরিশোধের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর দর-কষাকষির সুযোগ আছে। আলোচনা ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানকে স্বাধীন সালিসে নেওয়ার সুযোগ আছে। নতুন আইনের ফলে স্থানীয় সংবাদ আধেয়সংক্রান্ত চুক্তির আওতায় ফেসবুক ও গুগলের কোটি কোটি ডলার অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এই মডেল অন্যত্রও চালু হওয়ার পথ খুলল। গুগলের শোকেসে যেসব সংবাদ আধেয় প্রদর্শিত হবে, তার জন্য তারা এখন অর্থ পরিশোধ করবে। অন্যদিকে ফেসবুকের নিউজ ফিডে যেসব সংবাদমাধ্যমের খবর থাকবে, তাদের অর্থ দিতে পারে ফেসবুক। গুগল ইতিমধ্যে স্থানীয় মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে লাখো ডলারের চুক্তি করেছে। অন্যদিকে ফেসবুকও অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম কোম্পানির সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে। ফেসবুক ও গুগল জানিয়েছে, আগামী তিন বছরে তারা পৃথকভাবে সারা বিশ্বে সংবাদ খাতে প্রায় ১ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে।