ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ০৪:৩৫ পিএম

‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ মিছিলে পুলিশের বাধা
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে বাম ছাত্রজোট শাহবাগে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার প্রতিবাদে ঘটনাস্থলে বসে পড়েন বিক্ষোভকারীরা। তাৎক্ষণিক বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, পুলিশ পারে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ছাত্রদের সঙ্গে, কিন্তু পুলিশ যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করতে পারে না। তখন তাদের লাঠির জোর কমে যায়। কারণ অধিকাংশই চাকরি পেয়েছে আওয়ামী লীগের বদৌলতে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বলেন, আমাদের মিছিল থেকে কোনো উসকানি দেয়া হয়নি। সারাদেশে যে অব্যাহত ধর্ষণ চলছে আমরা তার প্রতিবাদ করছিলাম। পেটুয়া পুলিশ বাহিনী আমাদের নির্মমভাবে আটকে দিয়েছে। তিনি বলেন, পুলিশ ভাইদের বলতে চাই, তাদের মা-বোনরাও নিরাপদ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে, সেটি ধর্ষণ ও বিচারহীনতার রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকের ছাত্র-জনতার মিছিল থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। মিছিলে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী, বর্তমান সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়নের ঢাবি সাধারণ সম্পাদক রাগিব নাইম ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জওহরলাল রায় উপস্থিত ছিলেন।