ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

তারেকের সঙ্গে বৈঠক, ইউনূসকে জামায়াতের তুলোধুনা, সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘শঙ্কা’

প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম

তারেকের সঙ্গে বৈঠক, ইউনূসকে জামায়াতের তুলোধুনা, সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘শঙ্কা’

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্বের প্রেক্ষাপটে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মুহাম্মদ ইউনূস। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠকের পর নির্বাচন সংক্রান্ত মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী।

গত ১১ মাস ধরে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে আসা জামায়াত বলছে, আগামীর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

শনিবার (১৪ জুন ২০২৫) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘‘সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।”

জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক শেষে দলের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠান।

এতে বলা হয়, ‘‘জামায়াতে ইসলামী মনে করে, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়।”

প্রধান উপদেষ্টা দেশে ফিরে সব দলের সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলেও মনে করে দলটি।

কেন ক্ষুব্ধ জামায়াত আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইতে থাকা বিএনপিকে গত মাসের সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা কোনো আশ্বাস দেননি। ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন নিয়ে ইউনূসের অবস্থানের পক্ষে জোরাল অবস্থান নিয়েছিল জামায়াত ও এনসিপি।

ঈদের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অবশ্য এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন ভোটের কথা বলেছিলেন।

তবে শুক্রবার লন্ডনে বৈঠকে তারেক রহমান রোজার আগে নির্বাচনের দাবি জানান। ইউনূস জবাবে ‘হতে পারে’ বলে বক্তব্য রাখেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনে একমত হয়েছেন।

সেদিন জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশকাল নিউজ ডটকমের প্রশ্নে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আমিদুর রহমান আযাদ বলেন, ‘‘সরকার প্রধান কি কিছু বলছে? সেখানে তো কোনো সিদ্ধান্ত হয়নি।”

তবে জামায়াত যে নাখোশ ছিল, সেটি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এরই মধ্যে।

‘নিরপেক্ষতা হারিয়েছেন ইউনূস’ জামায়াত মনে করে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সিদ্ধান্তের মাধ্যমে বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অনুরাগ প্রকাশ পেয়েছে। তিনি নিরপেক্ষতা হারিয়েছেন।

এতে বলা হয়, “তিনি (প্রধান উপদেষ্টা) বিগত ৬ জুন জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি।

“এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে।”

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে বলেও জামায়াতের বিবৃতিতে বলা হয়।