ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

ঢাকা বিমানবন্দরে নাজেহাল সাঈদের পরিবার ইইউ’র কাছে বিচার চাইবে

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ এএম

ঢাকা বিমানবন্দরে নাজেহাল সাঈদের পরিবার ইইউ’র কাছে বিচার চাইবে
বিমানবন্দরে মারপিটের শিকার সাঈদ উদ্দিনসহ নরওয়ে প্রবাসী পরিবারের হেনস্থার ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা ফেনীর সোনাগাজি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন সাঈদ উদ্দিনের সঙ্গে। তদন্ত কমিটির সদস্যরা সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সাঈদের বাবা গিয়াস উদ্দিন জানান, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। তারা পুরো ঘটনা শোনেন। এরপর তারা নানা প্রশ্ন করেন। আমরা সেগুলোর উত্তর দেওয়া হয়েছে। তিনি বলেন, আমিসহ আমার দুই ছেলে সাঈদ উদ্দিন ও মহিউদ্দিনও উপস্থিত ছিল। তাদের সঙ্গেও তদন্তকারীরা কথা বলেন। গিয়াস উদ্দিন বলেন, দুই দিনের টানা জার্নি নিয়ে আমরা ঢাকা বিমানবন্দরে নামি। ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার পর ক্যানোপিতে এসে যখন ছেলেকে না দেখে, আমি ওই গেটে দাঁড়াই। কিন্তু পেছন থেকে ওই নিরাপত্তাকর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ কারণে মূলত ধাক্কাধাক্কি হয়েছে। আমার ছেলে আসার পর যখন দেখে আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, তখন সে রাগ সামলাতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে সবাই মিলে আমার সামনেই আমার ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করলো। তিনি বলেন, তদন্ত কর্মকর্তাদের বলেছি, আপনারা সঠিক বিচার না করলে আমি ইউরোপিয়ান ইউনিয়নে কাছে বিচার দেবো। এর জন্য অ্যাডভোকেটের সঙ্গেও কথা বলে রেখেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কর্মকর্তাদের কথা শুনে আমার কাছে ভালো লেগেছে। আমি তাদের ওপর আস্থা রাখতে চায়ই। তারা আমাকে সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। এখন দেখা যাক তারা কতদিনের মধ্যে এটি নিষ্পত্তি করেন। প্রসঙ্গত, ৮ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে নরওয়ে প্রবাসী গিয়াস উদ্দিন তার ছেলে সাঈদ উদ্দিনসহ পরিবারের ৫ জন সদস্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সাঈদ উদ্দিন বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন। গেটের ডানপাশে দাঁড়ানো অবস্থায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় যাত্রী উত্তেজিত হয়ে ওঠে তাকে ধাক্কা দেন। এর পরপরই অন্য নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা সাঈদকে জোর করে ভেতরে কনকর্স হলের দিকে নিয়ে যায়। এ সময় ৭/৮ জন মিলে তাকে মারপিট করে। এতে করে সাঈদের মাথা চোখ মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়। পরে তারাই আবার সাঈদকে বের করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তাকর্মীর সদস্যরা তাকেসহ তার আত্মীয়স্বজন সবাইকে নিয়ে আবারও ভেতরে চলে যায়। পরে গভীর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। বৃটেনে বড়দিনে বাংলাদেশী রেস্টুরেন্ট বন্ধ থাকে । দুই ঈদে ছুটি মেলে না ! Eid Holiday UK | ঈদের ছুটি https://youtu.be/ssL8YBlIBsA