ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

টেলিভিশনের মাধ্যমে তারাবি নামাজ আদায়ের আহবান

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ০৫:৩০ পিএম

টেলিভিশনের মাধ্যমে তারাবি নামাজ আদায়ের আহবান
নিজ এলাকার মুসল্লিদের জন্য টেলিভিশনে তারাবি নামাজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে এ উদ্যোগের কথা জানান তিনি। সাংসদ সাবের হোসেন বলেন, সৌদির গ্র্যান্ড মুফতিও মানুষজনকে ঈদ এবং তারাবির নামাজ বাড়িতে আদায় করতে বলেছেন। আমরাও এ ব্যাপারে আগাম চিন্তা করে রাখছি। আমার এলাকায় বড় ক্যাবল নেটওয়ার্ক যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। আসন্ন রমজানে আমরা টেলিভিশনে সরাসরি তারাবি নামাজ সম্প্রচার করবো। এলাকায় যারা আছেন, বাড়িতে বসে যদি টেলিভিশনের মাধ্যমে ইমামকে ফলো করতে চান, সেভাবে আদায় করতে পারবেন। ত্রাণ বিতরণ কার্যক্রম প্রসঙ্গে সাবের হোসেন বলেন, যাদের সহায়তা বেশি প্রয়োজন, ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি করছি, যেন সঠিক মানুষের কাছে ত্রাণ পৌঁছে যায়। ওয়ার্ডে ত্রাণ কমিটির কাছে বিকাশ-নগদ নম্বর পাঠাবেন। তাদের কাছ থেকে তথ্য নিয়ে বিকাশ-নগদের মাধ্যমে সাহায্য-সহযোগিতা করা হবে। যাদের ত্রাণ দেয়া হবে, তাদের নাম-ঠিকানা-মোবাইল নম্বর সংরক্ষিত থাকবে। এতে একই ব্যক্তি বারবার ত্রাণ নিতে পারবেন না। যারা পরিচয় প্রকাশে লজ্জা পান, তাদেরও আমরা সহায়তা দেবো। বাসা ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আমি পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাড়ি ভাড়া দিতে অসুবিধা হচ্ছে, তারা আমাদেরকে যদি জানান। মালিকদের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলবো। সরকার এতো সহায়তা করছে, আমরা নিশ্চয়ই বাড়ির মালিকদের কাছ থেকে একটু সহায়তা প্রত্যাশা করতে পারি। এপ্রিল-মে মাসের বাড়ি ভাড়ার বিষয়ে বাড়িওয়ালারা কিছুটা নমনীয় থাকবে সে আশা করবো। যাদের সমস্যা হয় তারা ০১৭৩০-৭৩০৭৭৭ হটলাইনটিতে জানাবেন। ওয়ার্ডের নেতারা আছেন তাদের জানাবেন। থানা প্রশাসনও সহায়তা করবে। এটা তো এমন না যে বাড়িওয়ালারা ভাড়া পাবেন না, হয়তো একটু দেরিতে পাবেন। এই দুই মাস নমনীয় থেকে যেন কিস্তির মাধ্যমে বাড়ি ভাড়াটা পরিশোধ করা যায়, সে বিষয়ে আমরা সহযোগিতা করবো।