ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে?

জালালাবাদ এসোসিয়েশন ভেরনা ইতালী শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মে ২০২১, ০৪:৩৪ এএম

জালালাবাদ এসোসিয়েশন ভেরনা ইতালী শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী সিলেটের বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ভেরনা ইতালী শাখার নব গঠিত কমিটির উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৩০শে মে রবিবার ভেরনা সান্তা লুসিয়াস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক কামরুল রশিদ এর প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মুসা উল্লাহ। পরে সংগঠনের সভাপতি রায়হান আহমেদ শুরুতেই নবগঠিত জালালাবাদ এসোসিয়েশন ভেরনা শাখার কর্মকর্তা ও সদস্যদের পরিচিতি তুলে ধরেন। সংগঠনের সভাপতি রায়হান আহমেদ, সিনিয়র সহ সভাপতি চৌধুরী বদরুল আহমেদ, সহ সভাপতি পারভেজ আহমেদ,সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কামরুল রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিয়া মোঃ সোয়েব, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ কবির, কোষাধ্যক্ষ আব্দুল কবির, সহ কোষাধ্যক্ষ ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক এম ডি রিপন মিয়া, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার রিংকু, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার আলম, সহ সাংস্কৃতিক সম্পাদক কাউসার মিয়া, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কার্যনির্বাহী সদস্য এম ডি আব্দুস সাত্তার, এম ডি সুমন খানের নাম ঘোষনা করেন। পরিচিতি পর্বের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় জালালাবাদ এসোসিয়েশন ভেরনা শাখা আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে সংগঠনকে সহাযোগিতার আশ্বাস দেন বক্তারা। প্রবাসে সমাজসেবা ও সিলেটবাসীর ঐক্যের প্রতীক হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ইতালিতে বাংলাদেশি কমিউনিটির আরও উন্নয়নের লক্ষ্যে সংগঠনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সব সিলেটবাসীকে নিয়ে কাজ করার আহ্বান জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলেন, ‘সবার সহযোগিতা পেলে আগামী দিনে শক্তিশালী একটি সংগঠন হিসেবে পরিণত হবে জালালাবাদ এসোসিয়েশন ভেরনা। ইতালিতে বসবাসকারী সিলেটবাসীসহ সব বাংলাদেশির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাবো আমরা। পরিশেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত সকল সদস্যদের ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যার যার দায়িত্ব হস্তান্তর করেন।